Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
৩০ বছর পর মিলিত হচ্ছে সূর্য ও শনি, দুই শত্রু গ্রহের সংযোগে বিরাট লাভ হবে ৩ রাশির!
২০২৪ সালে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হবে। পাশাপাশি একই রাশিতে একাধিক গ্রহের সংযোগও ঘটবে। তার মধ্যে রয়েছে সূর্য ও শনি। নতুন বছরের প্রথম দিকেই মিলিত হবে সূর্য ও শনি। জ্যোতিষ গণনা অনুযায়ী, ৩০ বছর পর কুম্ভ রাশিতে শনি ও সূর্যের সংযোগ হতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য ও শনির মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক রয়েছে। কিন্তু একে অপরের সঙ্গে শত্রুতার সম্পর্ক রয়েছে সূর্য ও শনির। তাই এই দুই গ্রহের সংযোগ হলে বিভিন্ন সমস্যা সৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। তবে কোনও জাতকের কোষ্ঠীতে যদি এই দুই গ্রহ শুভ পরিস্থিতিতে থাকে, তাহলে সেই ব্যক্তি সুফল পাবেন। ২০২৪ সালে সূর্য ও শনির সংযোগে বেশ কিছু রাশির জাতকের ভাগ্য চমকাতে পারে। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

মিথুন রাশি (Gemini)
সূর্য ও শনির সংযোগ মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে। এই জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন। মনের সকল ইচ্ছা পূরণ হবে। এই সময়ে অর্থ সঞ্চয় করতে পারবেন মিথুন রাশির জাতকরা। আয়ের নতুন উৎস হাতে আসবে। মিথুন রাশির শিক্ষার্থীদের জন্যও সময়টা অনুকূল। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। কাজের জন্য যাত্রা করতে হতে পারে।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে সূর্য ও শনির প্রভাবে। আত্মবিশ্বাস বাড়বে এই সময়। চাকুরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয় করতে পারবেন সিংহ রাশির জাতকরা। আয়ের নতুন উৎস পেতে পারেন। ধনসম্পদ লাভ হবে। পার্টনারশিপে কোনও কাজ করে থাকলে তাতে লাভান্বিত হবেন। দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতকদের জন্য সূর্য ও শনির সংযোগ ফলদায়ক হবে। আকস্মিক ধন লাভ হতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাবেন এই সময়। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের চেয়েও বেশি ভালো হবে। সমাজে মান-সম্মান বাড়বে। আপনার কথায় সকলে অনুপ্রাণিত হবে। চাকরি ও ব্যবসায়ে উন্নতি হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications