Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Rahu Conjunction 2023: মেষ রাশিতে সূর্য ও রাহুর মিলন! কেমন প্রভাব পড়বে ১২ রাশির উপর?
সূর্য দেব ১৪ এপ্রিল মীন থেকে বেরিয়ে তার উচ্চ রাশি মেষে প্রবেশ করবেন। এই রাশিতে আগে থেকেই সূর্যের শত্রু রাহু বিরাজ করছে। যে কারণে মেষ রাশিতে সূর্য ও রাহুর সংযোগ ঘটতে চলেছে। এই দু'টির গ্রহের সংযোগ ১২ রাশির উপরই শুভ-অশুভ প্রভাব ফেলবে। জেনে নিন, আপনার রাশিতে কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি - এই সময়ে আপনি একটু উদ্ধত হতে পারেন। আপনার কথাবার্তায় কিছুটা সংযম রাখতে হবে। সরকার ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই গোচরকালে ভালো লাভবান হবেন। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের এই সময়টি ভালো যাবে।
বৃষ রাশি - এই সময়ে আপনার মানসিক চাপ বাড়বে। পরিবারিক সমস্যা হতে পারে। এই গোচরকালে আপনার খরচ বাড়বে। বিদেশ যাত্রা থেকে বিশেষ লাভ হবে না। এই সময়ে মায়ের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে। কোনও ধরনের সংক্রমণ উপেক্ষা করবেন না।
মিথুন রাশি - মিথুন রাশির জাতকদের উপর সূর্য ও রাহু সংযোগের শুভ প্রভাব পড়বে। এই সময়ে রাজনীতির সঙ্গে যুক্ত জাতকরা ভালো সাফল্য পেতে পারেন। রোদ বেশি থাকায় সরকারি কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও লাভবান হতে দেখা যায়। এই সময়ে আপনি আপনার বুদ্ধি দিয়ে শেয়ার বাজারে ভালো লাভ করবেন। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে।
কর্কট রাশি - কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর খুব খুশি হবেন। এই সময়ে আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এই সময়ে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন।
সিংহ রাশি - এই সময় আপনি তীর্থ যাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন। বাবার সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। বহুবার আটকে যাওয়া বিনিয়োগ এই সময়ে সম্পন্ন হতে পারে। এই ট্রানজিটের সময় আপনার সাহস বাড়বে। মিডিয়া এবং কনটেন্ট লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুনাম অর্জনে সফল হবেন।
কন্যা রাশি - সূর্য ও রাহুর সংযোগ কন্যা রাশির জাতকদের জন্য অশুভ হতে চলেছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। আপনার কথাবার্তার সংযত রাখুন এবং পরিবারে বিবাদের সৃষ্টি হতে দেবেন না।
তুলা রাশি - পারিবারিক টানাপোড়েন হতে পারে। এই সময় নিজের লক্ষ্যে মনোনিবেশ করুন এবং অলসতা পরিত্যাগ করুন। সরকারের সঙ্গে যুক্ত হয়ে আপনি কোনও ভাল কাজ শুরু করতে পারেন। এই সময়ে আপনি যদি কোনও বন্ধুর সঙ্গে মিলে কোনও কাজ শুরু করতে চান, তবে তা পিছিয়ে দিন।
বৃশ্চিক রাশি - এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনে সফল হবেন। বিদেশ ভ্রমণ এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাহায্য পাবেন। বাবার আশীর্বাদ নিয়ে নতুন কাজ শুরু করতে পারেন।
ধনু রাশি - এই সময় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হতে পারে। লভ লাইফ ভালো কাটবে না। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। তবে এই সময়ে আপনার বন্ধুদের অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাহলে হতাশ হতে পারেন।
মকর রাশি - পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে এই সময়টি ভালো কাটবে না। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই সময়ে কোনও আর্থিক চুক্তি না করাই ভালো। আপনার ব্যয় বৃদ্ধি পাবে। প্রেম-ভালোবাসার ক্ষেত্রেও ব্যর্থতার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি - সূর্য ও রাহুর সংযোগে আপনার সাহস বৃদ্ধি পাবে। এই সময়ে তীর্থ যাত্রার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভালো ফলাফল পাবেন। লভ লাইফ ভালো কাটবে।
মীন রাশি - এই সময় আপনার কথাবার্তায় কঠোরতা থাকতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। এই সময় কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিন। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন। শ্বশুর পক্ষের সঙ্গে কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
