Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফেব্রুয়ারিতে মকরে ৩ গ্রহের সংযোগ, সুসময় শুরু হবে ৫ রাশির!
জ্যোতিষ গণনা অনুসারে, ১৫ জানুয়ারি মকর রাশিতে গোচর করবে সূর্য। ফ্রেব্রুয়ারি মাসের ৫ তারিখ মঙ্গল প্রবেশ করবে মকর রাশিতে। তার ঠিক দু'দিন পর অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মকর রাশিতে গোচর করবে বুধ। এর ফলে মকর রাশিতে সূর্য, মঙ্গল, বুধের মিলনে গঠিত হবে ত্রিগ্রহী যোগ।
ফ্রেব্রুয়ারি মাসে গঠিত হতে চলা এই ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়তে চলেছে ৫ রাশির উপর। এই জাতকরা প্রচুর অর্থ ও সম্পদ লাভ করতে চলেছেন। পেশাগত ও ব্যক্তিগত জীবন খুব ভালো কাটবে। দেখে নিন, কোন কোন রাশির উপর ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি
মকর রাশিতে গঠিত ত্রিগ্রহী যোগ মেষ রাশির জন্য শুভ ফলদায়ী হবে। এই সময় আপনার সাহস বাড়বে। আর্থিক পরিকল্পনা সফল হবে। ক্যারিয়ারে সাফল্য লাভ করতে পারেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা ত্রিগ্রহী যোগের প্রভাবে লাভবান হবেন। চাকরি ও ব্যবসায় দারুণ ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন এবং নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারবেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। পরিবারের সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে।
তুলা রাশি
সূর্য, বুধ ও মঙ্গলের মিলনে ফেব্রুয়ারির শুরুতেই ভাগ্য খুলে যাবে তুলা রাশির জাতকদের। এই সময় আপনি জীবনে সব রকম সুখ লাভ করবেন। ব্যবসায় লাভ হবে। সম্পত্তি কিনতে পারেন। আপনার পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা ত্রিগ্রহী যোগে লাভবান হবেন। কর্মক্ষেত্রে এই সময় চ্যালেঞ্জিং পরিস্থিতির সামনে পড়লেও, এর ফলে আপনার কোনও ক্ষতি হবে না। আপনি এই সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময় আপনি মানসিকভাবে খুব ভালো থাকবেন।
মীন রাশি
মীন রাশির জাতকদের মনের সব ইচ্ছা পূরণ হবে। আপনার আয় বৃদ্ধি পাবে। ভাই-বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ বাড়বে। এই সময়ে অর্থ বিনিয়োগ করলে তা থেকে ভালো রিটার্ন আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। লভ লাইফে প্রেম-ভালোবাসা বাড়বে। ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে ভালো ফল করবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications