সূর্য-বৃহস্পতির মিলন মেষ রাশিতে, ক্যারিয়ারে দারুণ চমক ৩ রাশির, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স!

জ্যোতিষ মতে, সূর্য হল সমস্ত গ্রহের রাজা। পিতা, আত্মা, নাম, যশ, খ্যাতি, সুনাম, মান-সম্মানের কারক গ্রহ সূর্য। জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান শক্তিশালী হলে এই সকল ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়।

অন্যদিকে নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতিও ব্যক্তির জীবনে নানা শুভ প্রভাব বিস্তার করে থাকে। বৃহস্পতির প্রভাবে ব্যক্তির জীবনে সুখ-সমৃদ্ধি, ধনসম্পদ, বৈভব, মান-সম্মান বৃদ্ধি পায়।

Sun-Jupiter Conjunction

জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে আগে থেকেই উপস্থিত বৃহস্পতি। যে কারণে মেষ রাশিতে এই দুই গ্রহের সংযোগ ঘটবে। বৃহস্পতি ও সূর্যের সংযোগে ৩ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন। দেখে নিন কোন কোন রাশি রয়েছে তালিকায়।

মেষ রাশি (Aries)

মেষ রাশিতেই সূর্য ও বৃহস্পতি মিলিত হবে। এর প্রভাবে এই রাশির জাতকরা প্রচুর ধন-সম্পত্তি অর্জন করবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হবে। সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা সাফল্য লাভ করবেন। ক্যারিয়ারে সাফল্যের যোগ রয়েছে। এই সময় ঋণ মুক্ত হবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। যাঁরা পৈতৃক ব্যবসায়ের সঙ্গে যুক্ত, তাঁদের প্রচুর লাভ হতে পারে।

মিথুন রাশি (Gemini)

মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হতে পারে। অর্থ সঞ্চয় করতে পারবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। তবে ব্যয় কিছুটা বাড়তে পারে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি সম্ভব। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে।

কর্কট রাশি (Cancer)

কর্কট রাশির জাতকরা ২০২৪ সালে পদ-প্রতিষ্ঠা লাভ করবেন। জীবনে সুখ-শান্তি থাকবে। পেশাগত জীবনে লাভান্বিত হবেন। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। ব্যক্তিগত জীবন ভালই কাটবে। পরিবারে আনন্দের আগমন ঘটবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, December 27, 2023, 23:09 [IST]
X
Desktop Bottom Promotion