কন্যায় জুটি বাঁধবে সূর্য ও মঙ্গল, প্রচুর ধন লাভ হবে ৩ রাশির, বাড়বে মান-সম্মান!

জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য ও মঙ্গল হল পরস্পরের মিত্র গ্রহ। কোনও এক রাশিতে এই দুই মিত্র গ্রহ এক সঙ্গে অবস্থান করলে তার শুভ প্রভাব পড়ে জাতকের উপর। বর্তমানে কন্যা রাশিতে গোচর করছে মঙ্গল। ৩ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে মঙ্গল। অন্য দিকে ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য। অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে মঙ্গল ও সূর্যের শুভ সংযোগ তৈরি হবে।

সূর্য ও মঙ্গলের সংযোগ ৩ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন এই জাতকরা। আকস্মিক ধন লাভ সম্ভব। ক্যারিয়ারে ভাল সাফল্য আসবে।

Sun and Mars Conjunction In Virgo

সিংহ রাশি (Leo)

সূর্য ও মঙ্গলের সংযোগ সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক হবে। এই সময় আকস্মিক ধন লাভ হবে। সমস্ত মনোস্কামনা পূরণ হবে। এ সময়ে সামাজিক মেলামেশা বাড়বে। আপনার কথায় সকলে মুগ্ধ হবে। যাঁরা বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের এ সময়ে ভাল লাভ হবে।

বৃশ্চিক রাশি (Scorpio)

বৃশ্চিক রাশির জন্য সূর্য ও মঙ্গলের সংযোগ অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে। সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ আসতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে এ সময়ে। ব্যবসায় বৃদ্ধি হবে। পুরানো বিনিয়োগ থেকে ভাল লাভ আসবে। এই সময় আপনার পরিকল্পনা সফল হতে পারে। শেয়ার বাজার, বেটিং, লটারিতে অর্থ লগ্নির ফলে ভাল লাভ হবে।

মকর রাশি (Capricorn)

কন্যা রাশিতে সূর্য ও মঙ্গলের সংযোগের প্রভাবে মকর জাতকদের ভাগ্যোদয় হতে পারে। এই সময় আপনার সকল ইচ্ছা পূরণ হবে। ধর্ম-কর্মের কাজে আগ্রহ বাড়বে। শিক্ষার্থীরা এই সময় ভাল ফলাফল পাবেন। পরীক্ষায় ভাল সাফল্য আসবে। যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা খুব শুভ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion