জ্যেষ্ঠ নক্ষত্রে সূর্য ও মঙ্গলের সংযোগ, দারুণ লাভবান হবেন ৫ রাশির জাতক!

জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত নয়টি গ্রহ রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও পরিবর্তন করে থাকে। বর্তমানে সূর্য জ্যেষ্ঠ নক্ষত্রে বিচরণ করছে। ৯ ডিসেম্বর এখানে প্রবেশ করবে মঙ্গল। ফলে জ্যেষ্ঠ নক্ষত্রে তৈরি হতে চলেছে সূর্য ও মঙ্গলের যুতি। আবার বৃশ্চিক রাশিতেও সূর্য ও মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে।

জ্যোতিষ গণনা অনুযায়ী, এই নক্ষত্রে দুই মিত্র গ্রহের সংযোগ ৫ রাশির জন্য লাভদায়ক হবে। এই সময় মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে। ধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোন কোন রাশির জাতকরা জ্যেষ্ঠ নক্ষত্রে এই দুই গ্রহের যুতির দ্বারা লাভান্বিত হবেন, তা জেনে নিন।

Sun and Mars Conjunction in Jyeshta Nakshatra

​বৃষ রাশি (Taurus)​

জ্যেষ্ঠ নক্ষত্রে সূর্য ও মঙ্গলের সংযোগে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। এ সময়ে নতুন ব্যক্তির সঙ্গে পরিচিতি বাড়ূবে। ক্যারিয়ারে উন্নতি সুযোগ আসবে। এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সঙ্গে কোনও তীর্থ স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময় আপনার পরিবারের কোনও সদস্যের বিয়ের পাকা কথা হতে পারে।

​কর্কট রাশি (Cancer)​

সূর্য ও মঙ্গলের প্রভাবে কর্কট রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। আপনার পরিকল্পনা সফল হবে। এই রাশির যে জাতকরা প্রেম-ভালোবাসার সম্পর্কে রয়েছেন, তাঁদের বিবাহের যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ধনসম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে।

​সিংহ রাশি (Leo)

​সিংহ রাশির জাতকরা আটকে থাকা টাকা ফেরত পাবেন এ সময়। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। এর ফলে ক্যারিয়ারে উন্নতি হবে। সন্তানের উন্নতি দেখে পিতা-মাতা অত্যন্ত খুশি হবেন। এই সময় পরিবারে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। যাঁরা নিজের ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন, তাঁরা ভালো ফলাফল লাভ করবেন।

​বৃশ্চিক রাশি (Scorpio)​

বৃশ্চিক রাশির জাতকরা বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন। নতুন গাড়ি বা জমিজমা কেনার যোগ রয়েছে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মী ও উর্ধ্বতন আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান ঝামেলার অবসান হবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

​কুম্ভ রাশি (Aquarius)​

সূর্য ও মঙ্গলের প্রভাবে কুম্ভ রাশির জাতকদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল লাভ করবেন। বাবার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জমি কেনার পরিকল্পনা থাকলে তার জন্য এই সময়টি উপযুক্ত। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion