Vastu tips: চরম আর্থিক সঙ্কটে ভুগছেন? চিন্তা না করে মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই নিয়ম

By Bhagysree Sarkar

Vastu tips: আমরা জীবনে যাই করি তা কোনও না কোনওভাবে বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) সঙ্গে জড়িত। আমাদের বাড়ির কোন দিকে প্রবেশদ্বার হবে, কোনদিকে রান্নাঘর হলে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে সবই উল্লেখ রয়েছে এই শাস্ত্রে। বলতে পারেন, আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। বাড়িতে নেতিবাচকতা দূর করে, ইতিবাচক শক্তিকে আনতে এই শাস্ত্র খুবই উপকারী। বাড়ির পরিবেশ এবং সমৃদ্ধির কথা মাথায় রেখে শাস্ত্রে উল্লেখিত নিয়মগুলি মেনে চলতে হবে।

শাস্ত্র মতে, আপনার বাড়িতে যদি অর্থের অভাব থাকে বা আপনি আর্থিক সংকটের সম্মুখীন হন, তাহলে বাস্তুশাস্ত্রের কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এগুলি মেনে চললে আপনি আপনার বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন। জেনে নিন কোন কোন বিশেষ ব্যবস্থা (Vastu tips to overcome financial crisis) আপনার বাড়িতে টাকার বৃষ্টি আনতে পারে।

Money
  • প্রধান প্রবেশপথে একটি তুলসী গাছ রাখুন

বাড়ির প্রধান প্রবেশপথে একটি তুলসী গাছ রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। বিশেষ করে লক্ষ্মী পুজোয় তুলসী গাছকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্র মতে, ঘরে সবুজ গাছ লাগালে ঘরের পরিবেশকে ইতিবাচক এবং সতেজ রাখে, যা সমৃদ্ধি আকর্ষণ করে।

  • দক্ষিণ-পূর্ব দিকে দেব-দেবীর মূর্তি রাখুন

বাস্তু অনুসারে, দক্ষিণ-পূর্ব দিককে সম্পদ ও সমৃদ্ধির দিক হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখলে ঘরে অর্থের অভাব দূর হয়। মনে রাখবেন, রাতে ঘরে আলো বা প্রদীপ জ্বালানো নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা বৃদ্ধির একটি কার্যকর উপায়। এটি ঘরে সমৃদ্ধি এবং শান্তি অর্জনে সহায়তা করে।

  • উত্তর দিকে একটি জলের পাত্র রাখুন

বাস্তু অনুসারে, উত্তর দিককে লক্ষ্মী দেবীর দিক হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে জলের পাত্র রাখলে ঘরে সমৃদ্ধি আসে। এই দিকটি প্রতিদিন পরিষ্কার রাখুন এবং জল পরিবর্তন করতে থাকুন। এতে আর্থিক সমস্যা তো মিটবেই সঙ্গেই ইতিবাচক শক্তিরও প্রবাহ হবে।

Story first published: Thursday, January 16, 2025, 14:58 [IST]
X
Desktop Bottom Promotion