Surya Grahan 2023: ১৭৮ বছর পর মহালয়ায় সূর্যগ্রহণ, গঠিত হচ্ছে দুর্লভ সংযোগ!

Surya Grahan 2023: ১৪ অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের শেষ দিন। আবার এ দিনই ঘটবে ২০২৩ সালের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। জ্যোতিষ গণনা বলছে, এ বারের সূর্য গ্রহণে অত্যন্ত দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। ১৭৮ বছর পর এমন সংযোগ ঘটতে চলেছে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়। এই সময়ে রাহুর প্রভাব বৃদ্ধি পায় বলে বিশ্বাস। আসুন জেনে নেওয়া যাক, ১৪ অক্টোবর ঘটতে চলা সূর্যগ্রহণের বিশেষত্ব এবং এ দিন কী দুর্লভ যোগ থাকছে।

Surya Grahan 2023

১৭৮ বছর পর মহালয়ায় দুর্লভ সংযোগ

১৪ অক্টোবর ঘটতে চলেছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। এ দিন সূর্য ও বুধ থাকবে কন্যা রাশিতে। এর ফলে গঠিত হচ্ছে বুধাদিত্য যোগ। আবার এ দিনই পড়েছে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা। এর আগে ১৮৪৫ সালে আশ্বিন সর্বপিতৃ অমাবস্যার দিন ঘটেছিল সূর্যগ্রহণ। ১৭৮ বছর পর আবার সেই মহালয়া তিথিতেই হতে চলেছে সূর্যগ্রহণ।

তাছাড়া, ১৪ অক্টোবর শনিবার হওয়ার কারণে শনি অমাবস্যার যোগও রয়েছে। এই সংযোগের কারণে এ দিন পিতৃ কার্য ও দান-পুণ্য করলে বহুগুণ অধিক ফলাফল লাভ হবে। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশে করা তর্পণ, শ্রাদ্ধ কর্ম ও দানের ফলে পিতৃপুরুষদের মোক্ষ লাভ হবে। তাঁদের আত্মা শান্তি পাবে। পূর্বপুরুষরা তুষ্ট হয়ে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেবে।

মহালয়ায় এই কাজ করলে পাবেন সুফল

১) সর্বপিতৃ অমাবস্যার দিনে সূর্যদেবকে জল নিবেদন করুন। সূর্যকে অর্ঘ্য দেওয়ার জলে কুমকুম মিশিয়ে নিন।

২) বাড়ির কাছে যদি কোনও নদী বা পুকুর থাকে, তবে সেখানে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করুন।

৩) এই তিথিতে নিজের রাশি অনুসারে অন্ন ও জিনিসপত্র দান করা শুভ।

৪) মহালয়ায় ব্রাহ্মণ ভোজন করানো খুব ফলদায়ক।

৫) এই দিনে অশ্বত্থ গাছের পুজো করুন এবং কোনও মন্দিরে গিয়ে অশ্বত্থ গাছ লাগালে শুভ ফল প্রাপ্ত হবে। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি ফিরবে। বংশ বৃদ্ধি হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion