Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Grahan 2022: ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, প্রচুর অর্থ লাভ করবেন এই ৫ রাশির জাতকরা!
ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব আছে। ধর্মীয় দিক থেকে কোনও গ্রহণই শুভ নয়, আর বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণ কেবলমাত্র জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা। চলতি বছর মোট ৪টি গ্রহণ হতে চলেছে, দু'টি সূর্যগ্রহণ এবং দু'টি চন্দ্রগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ পড়েছে ৩০ এপ্রিল, শনিবার। হিন্দু ধর্ম অনুযায়ী, সূর্যগ্রহণের সময় কোনও শুভ কাজ করা উচিত নয়, এমনকি পূজার্চনাও করা হয় না। জ্যোতিষ অনুসারে, গ্রহণের প্রভাব প্রতিটি রাশির উপরই পড়ে।

৩০ এপ্রিলের সূর্যগ্রহণ কিছু রাশির জন্য অশুভ হবে, তবে কিছু রাশির জন্য আবার এই গ্রহণ বেশ লাভদায়ক হতে চলেছে। জেনে নিন, সূর্যগ্রহণের প্রভাবে কোন কোন রাশির লাভ হতে পারে -

মেষ রাশি
বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। এই জাতকরা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে বেশি আগ্রহী হবেন। গ্রহণকালে দীর্ঘদিনের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি
এই সূর্যগ্রহণ বৃষ রাশির জাতকদের জন্যও শুভ হবে। সমস্ত বাধা দূর হবে। আর্থিক অবস্থা এমনিতেই ভাল থাকবে। এছাড়াও, অনেক উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের আর্থিক লাভ হবে। এই সময়টি যে কোনও ধরণের বিনিয়োগের জন্য শুভ। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। এই জাতকদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে। আপনি চাইলে যে কোনও ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন।

মকর রাশি
৩০ এপ্রিলের সূর্যগ্রহণ মকর রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আপনি যে চুক্তিটি করতে চেয়েছিলেন তাতে সাফল্য পাবেন। চাকরির ক্ষেত্রেও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার করা কাজের প্রশংসা করবেন। নতুন চাকরির সুযোগও আসতে পারে।



Click it and Unblock the Notifications