Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Grahan 2023: ২০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, কেমন প্রভাব পড়বে ১২ রাশির উপর?
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল, বৃহস্পতিবার। সকাল ৭ টা ০৪ মিনিট থেকে শুরু হবে গ্রহণ, যা চলবে দুপুর ১২ টা ২৯ মিনিট পর্যন্ত। তবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণের সময়ে সূর্য মেষ রাশি ও অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে।
কিছু রাশির উপর সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে, আবার কিছু রাশির উপর অশুভ প্রভাব পড়বে। জেনে নিন, বছরের প্রথম সূর্যগ্রহণে কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি - স্বাস্থ্যের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। অবিবাহিত জাতক জাতিকারা এই বছর বিয়ে করতে পারেন। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। চাকুরিজীবীদেরকে তাদের চাকরি না ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে টাকা ধার না নেওয়াই ভালো। পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে আপনি মানসিক চাপে থাকতে পারেন।
বৃষ রাশি - চাকরি বা ব্যবসায় উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ের মধ্যে অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। এই সময়ে আপনি জমিজমা কেনার পরিকল্পনা করতে পারেন। আপনি যদি বিয়ে করার পরিকল্পনা করছেন, তবে আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে।
মিথুন রাশি - আর্থিক লাভ হবে। এই সময় সুখবর পেতে পারেন। কোর্ট-কাছারির মামলায় সাফল্য পাবেন। শিক্ষার্থীদের এই সময়টি ভালো কাটবে। ব্যবসায় ওঠা-নামার পরিস্থিতি থাকবে। পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন।
কর্কট রাশি - এই সময় আপনি পুরানো সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারেন। বড় ভাই-বোনদের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। ক্যারিয়ারের দিক দিয়ে এই সময়টা ভালো কাটবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে। নতুন বিনিয়োগের জন্য সময়টি উপযুক্ত নয়।
সিংহ রাশি - পারিবারিক সমস্যা চলবে। খরচ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য ভালো থাকবে না। আপনি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকবেন। চাকরিতে বদলি হতে পারে।
কন্যা রাশি - আর্থিক ক্ষতি হতে পারে। ভেবেচিন্তে ব্যয় করুন। এই সময়ে পিতার স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না।
তুলা রাশি - দম্পতিরা সন্তান সুখ পেতে পারেন। চাকরি বা ব্যবসায়ীদের এই সময়টা ভালো কাটবে না। ছোটো ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে। তীর্থ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃশ্চিক রাশি - স্বাস্থ্য ভালো থাকবে। যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাদের আরও অপেক্ষা করতে হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের এই সময়টি ভালো কাটবে না।
ধনু রাশি - ধনু রাশির জাতকদের এই সময়টি ভালো কাটবে। আয় বাড়তে পারে। ব্যবসায়ও লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। চাকুরিজীবীরা তাদের চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করতে পারেন। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা বিবাহ করতে ইচ্ছুক, তারা শীঘ্রই জীবনসঙ্গী পেতে পারেন।
মকর রাশি - এই সময়ে আপনি আপনার সন্তানদের শিক্ষা নিয়ে চিন্তিত থাকতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি সম্ভব। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। অর্থাভাবও হতে পারে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। চাকুরিজীবীরা চাকরিতে ভালো সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি - স্বাস্থ্য ভালো থাকবে। রোগ মুক্ত হতে পারেন। আপনাকে আপনার খরচ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরি হোক বা ব্যবসা, এই সময় কাজের চাপ বাড়বে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। স্বল্পমেয়াদী বিনিয়োগ আপনার জন্য ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের এই সময়টি ভালো কাটবে।
মীন রাশি - মীন রাশির জাতক জাতিকাদছর এই সময়ে অর্থ লাভ হবে এবং সাফল্য পাবেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। জমিজমা বা গাড়ি কিনতে পারেন। আইনি নথিতে সই করার আগে তা ভালো করে পরীক্ষা করে নিন। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় তীর্থ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications