Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অক্টোবরেই বছরের শেষ সূর্য ও চন্দ্রগ্রহণ, ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের!
জ্যোতিষশাস্ত্রে গ্রহণ সব সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ২০২৩ সালে দু'টি সূর্যগ্রহণ এবং দু'টি চন্দ্রগ্রহণ হওয়ার কথা। এর মধ্যে একটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ এর মধ্যেই হয়ে গিয়েছে। বছরের শেষ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এখনও বাকি আছে। অক্টোবরেই ঘটতে চলেছে এই দুই গ্রহণ।
সূর্যগ্রহণ ঘটে অমাবস্যা তিথিতে এবং চন্দ্রগ্রহণ সর্বদা পূর্ণিমা তিথিতেই ঘটে। এবার একই মাসে বছরের শেষ দু'টি গ্রহণ পড়ার কারণে ১২ রাশির উপরই এর শুভ অশুভ প্রভাব দেখা যাবে। তবে ৩ রাশির উপর গ্রহণের সবচেয়ে শুভ প্রভাব পড়বে। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

অক্টোবরে কবে ঘটবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ?
অক্টোবর মাসে ১৫ দিনের ব্যবধানে দু'টি গ্রহণ ঘটবে। ১৪ অক্টোবর ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ এবং ২৯ অক্টোবর হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তবে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
মিথুন রাশি
জ্যোতিষ গণনা অনুসারে, অক্টোবরে ঘটা সূর্য এবং চন্দ্র উভয় গ্রহণই মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। এই সময় সৌভাগ্য ফিরবে জীবনে। আর্থিক লাভ হতে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। এই সময়ে আপনি উচ্চ পদ পেতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের উপর গ্রহণের শুভ প্রভাব পড়বে। সূর্যগ্রহণের সময় সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে। এ সময় ভাগ্য খুলবে এই জাতকদের। চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনার দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
তুলা রাশি
অক্টোবর মাসে তুলা রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। উভয় গ্রহণের সুফল পেতে পারেন। জীবনে সৌভাগ্য ফিরবে। কাজে গতি আসবে। মুলতুবি কাজ দ্রুত শেষ হবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। এই সময় অনেক সুসংবাদ পেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications