Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Leo Yearly Horoscope 2024: নতুন বছরে কী আছে সিংহ রাশির ভাগ্যে? দেখুন বার্ষিক রাশিফল
Leo Yearly Horoscope 2024: দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৩ সাল। আর কয়েক সপ্তাহ পরেই শুরু হবে নতুন বছর, ২০২৪ সাল। নতুন বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা সকলেরই থাকে। জ্যোতিষ শাস্ত্রে রাশিফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর্থিক পরিস্থিতি, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্যই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে ১২ রাশির ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। কোন গ্রহ কবে কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে ব্যক্তির জীবনে কী প্রভাব পড়বে, সে সব দিয়েই জাতকের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে।

২০২৪ সাল সিংহ রাশির জাতকদের কেমন কাটবে? প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর? গ্রহের অবস্থান কী ভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জন্য ২০২৪ সালের রাশিফল।
ক্যারিয়ার
ক্যারিয়ারের দিক দিয়ে নতুন বছর ভালো যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। বছরের প্রথম কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের জন্য আপনাকে যাত্রা করতে হবে। এপ্রিলের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আপনার পছন্দের জায়গায় বদলি হতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সুযোগ পাবেন। নতুন চাকরির অফার আসতে পারে। বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন পূরণ হতে পারে। জুলাইয়ের শেষে পরিস্থিতি ঠিক থাকবে না। এই সময়ে কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। বছরের শেষে আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন।
ব্যবসা
এই রাশির ব্যবসায়ীদের এ সময় খুব ধৈর্য ধরতে হবে। কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফলাফল নাও পেতে পারেন, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। বুদ্ধি খাটিয়ে যে কোনও সিদ্ধান্ত নিতে হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই বছরটি তাঁদের ভালো যাবে না। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। আপনি আপনার অংশীদারিত্ব শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টা খুবই ভালো যাবে। ব্যবসায় লাভ ও উন্নতি হবে। এই সময়ে আপনি ভালো সুযোগ পেতে পারেন।
পরিবারিক জীবন
পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। তাঁদের স্বাস্থ্যের ঠিকমতো যত্ন নিন।
প্রেম ও বৈবাহিক জীবন
বছরের প্রথম কয়েক মাস ভালো যাবে না। জীবনসঙ্গীর সঙ্গে বাদ-বিবাদ হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময়ে মানসিক সমস্যা বাড়তে পারে। তবে জুলাই মাসে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে। এই সময়ে আপনারা একে অপরকে আবার বোঝার চেষ্টা করবেন। অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বছরের শেষের দিকে আপনি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন।
যাঁরা লভ রিলেশনে আছেন, তাঁদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভালো যাবে না। সম্পর্কে অবনতি হতে পারে। আপনাদের একে অপরকে আরও সময় দিতে হবে। ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে।
আর্থিক অবস্থা
এই বছর আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আয় ভাল হবে, তবে ব্যয় কমানো প্রয়োজন। ব্যয় বৃদ্ধি হলে বড় সমস্যায় পড়বেন। অগস্ট মাসটি খুব ভালো যাবে। এই সময়ে ভালো লাভ হতে পারে।
শিক্ষা জীবন
শিক্ষার্থীদের এই বছর মোটামুটি যাবে। পড়াশুনায় ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। এপ্রিলের পরের সময়টা ভালো যাবে। এই সময়ে শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা অগস্টের পরে ভালো ফলাফল পেতে পারেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁদের সামনে বাধা-বিপত্তি আসতে পারে।
স্বাস্থ্য
এই সময়ে শারীরিক কোনও সমস্যা হতে পারে। নিজের ঠিকমতো যত্ন নিন। অবহেলা করলে বড় সমস্যায় পড়বেন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে, তবে শীঘ্রই স্বাস্থ্যের উন্নতি হতে পারে। পেটের রোগে ভুগতে পারেন। আপনার রোজকার খাদ্যাভ্যাস ঠিক রাখুন। বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা থেকে বিরত থাকুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
