Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Vakri 2023: ২৩ জুলাই বক্রী হবে শুক্র, আর্থিক সঙ্কটে পড়বেন ৪ রাশির জাতক!
Shukra Vakri 2023: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহের গোচর হয় করে, তার প্রভাব সমস্ত রাশির উপর পড়ে। ২৩ জুলাই শুক্র সিংহ রাশিতে বক্রী অবস্থায় গোচর করতে চলেছে। শুক্রকে প্রেম, বিবাহ, সুখ, ধনসম্পদ, বিলাসিতার কারক গ্রহ মানা হয়। কোষ্ঠীতে শুক্র শুভ স্থানে থাকলে জীবনে সুখের অভাব হয় না। কিন্তু শুক্র দুর্বল হলেই ঘোর অন্ধকার নেমে আসে জীবনে।
২৩ জুলাই থেকে শুক্রের বক্রী দশা কিছু রাশির জন্য একেবারেই শুভ হবে না। এই সময় আর্থিক ও পারিবারিক নানা সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন বক্রী শুক্র কোন কোন রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মিথুন রাশি
শুক্রের বক্র গতির প্রভাবে মিথুন রাশির জাতকরা তাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হবেন। আর্থিক পরিস্থিতি তেমন ভালো থাকবে না। এই সময়ে ভালো করে ভাবনা-চিন্তা করে তবেই কোথাও অর্থ বিনিয়োগ করুন, অন্যথায় আপনার টাকা জলে যেতে পারে। আর্থিক বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
কর্কট রাশি
ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে কিছু নতুন মানুষের সঙ্গে আপনার আলাপ হতে পারে। এই সময়ের মধ্যে বড় ধরনের ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আপনি যে সিদ্ধান্তই নেবেন না কেন তা আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। যার কারণে সমস্যায় পড়তে পারেন।
সিংহ রাশি
শুক্রের বক্রী চলনের প্রভাবে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে না। সময়মতো চিকিৎসা করান। নইলে বড় সমস্যায় পড়তে পারেন। এই সময় খুব সাবধানে সব কাজ করুন। ভালো করে ভেবেচিন্তে তবেই আর্থিক সিদ্ধান্ত নিন।
কুম্ভ রাশি
শুক্রের বক্র গতিতে কুম্ভ রাশির জীবনেও নানা সমস্যা দেখা দেবে। এই সময়ে স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক ক্ষেত্রেও খুব সতর্ক থাকতে হবে। এই সময়ে অযাচিত খরচ বাড়তে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications