Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রতি শুক্রবার সবারই এই প্রবন্ধে আলোচিত শুক্র মন্ত্রগুলি পাঠ করা উচিত কেন জানা আছে?
বৈদিক অ্যাস্ট্রোলজিতে শুক্র গ্রহকে বেজায় গুরুত্ব দেওয়া হয়েছে। আর কেন দেওয়া হবে নাই বা বলুন!
বৈদিক অ্যাস্ট্রোলজিতে শুক্র গ্রহকে বেজায় গুরুত্ব দেওয়া হয়েছে। আর কেন দেওয়া হবে নাই বা বলুন! কারও কুষ্টিতে এই গ্রহটির অবস্থান শক্তিশালী হয়ে উঠলে যেমন অফুরন্ত ভালোবাসার সন্ধান মেলে, তেমনি পরিবারিক জীবনে কোনও ধরনের অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও আর থাকে না। শুধু তাই নয়, শুক্র গ্রহের শুভ প্রভাবে আরও একাধিক উপকার মেলে। যেমন ধরুন- অর্থনৈতিক উন্নতি ঘটে, বাড়ি-গাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্থ হয় এবং সামাজিক সম্মান বৃদ্ধি পায় চোখে পরার মতো। আর যদি কোনও কারণে এই গ্রহটি দুর্বল হয়ে পরে, তাহলে কিন্তু কোলো! কারণ সেক্ষেত্রে স্কিন, চোখ, রিপ্রোডাকটিভ সিস্টেম এবং ডায়জেস্টিভ সিস্টেম সংক্রান্ত নানাবিধ রোগ মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনা যায় বেড়ে। বিশেষত হাজারো চেষ্টার পরেও বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হতে চায় না। সেই সঙ্গে লেজুড় হয় নানাবিধ পরিবারিক সমস্যা এবং টাকা-পয়সা সংক্রান্ত নানা ঝামেলা। ফলে স্বাভাবিকভাবেই জীবন দুর্বিষহ হয়ে উঠতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু, শুক্র গ্রহ যাতে কোনও ভাবেই দুর্বল হয়ে না পরে সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। কিন্তু প্রশ্নটা হল এই কাজটি করবেন কীভাবে?
সারা জীবন শুক্র গ্রহ আপনার বন্ধু হয়ে থাকুক, এমনটা যদি চান, তাহলে প্রতি শুক্রবার দুটি মন্ত্র নিয়ম করে পাঠ করতে হবে। যেমন ধরুন- "ওম ক্লিম শুক্রায় নমহ" এবং "ওম ড্রাম ড্রিম ড্রাম শাহ শুক্রায় নমহ"। এমনটা বিশ্বাস করা হয় যে এই দুটি মন্ত্র প্রতি শুক্রবার পাঠ করা শুরু করলে শুক্র গ্রহ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে নানাবিধ উপকার মিলতে সময় লাগে না। প্রসঙ্গত, কারও উপর শুক্র গ্রহের সুপ্রভাব পরলে য়ে কেবল উপরে আলোচিত উপকারগুলিই পাওয়া যায়, তেমন নয়। সেই সঙ্গে আরও কিছু উপকার মেলে। যেমন ধরুন...

১. আয়ু বাড়ে চোখে পরার মতো:
এমনটা বিশ্বাস করা হয় যে উপরে আলোচিত দুটি মন্ত্রি পাঠ করা শুরু করলে শুক্র গ্রহের অবস্থান এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে নানাবিধ রোগ-ব্যাধি দূরে পালাতে সময় লাগে না। সেই সঙ্গে হঠাৎ করে কোনও দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে। ফলে স্বাভাবিকভাবেই আয়ু বৃদ্ধি পায় চোখে পরার মতো।

২. ক্রিয়েটিভ কাজে দারুন উন্নতি মেলে:
আপনি কি কোনও ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত? তাহলে বন্ধু নিয়মিত এই মন্ত্রগুলি পাঠ করতে ভুলবেন না যেন! কারণ শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে কারও জন্ম কুষ্টিতে শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠলে ক্রিয়েটিভ কাজে একের পর এক সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে। বিশেষত যারা গান এবং নাচের সঙ্গে যুক্তি তাদের উন্নতি লাভের সম্ভাবনা সবথেকে বেশি থাকে।

৩. সম্নান বৃদ্ধি পায়:
যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে শুক্র গ্রহকে প্রসন্ন করতে পারলে সামাজিক সম্মান তো বৃদ্ধি পায়ই, সেই সঙ্গে কর্মক্ষেত্রেও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় চোখে পরার মতো। তাই তো বলি বন্ধু, সারাক্ষণ যদি লাইম লাইটে থাকার স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে শুক্র মন্ত্র জপ করার মধ্যে দিয়ে শুক্র গ্রহকে বন্ধু বানাতে দেরি করবেন না যেন!

৪. শরীর এবং মন চাঙ্গা হয়ে ওঠে:
আচ্ছা আজকাল কি অল্পতেই ক্লান্ত হয়ে পরেছেন। সেই সঙ্গে লেজুড় হচ্ছে মন খারাপ! তাহলে বন্ধু একবার কোনও জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না যেন! কারণ অনেক সময় শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়ে পরলেও এমন ধরনের লক্ষণ দেখা দেয়। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি কাজও করতে পারেন। তা হল উপরে আলোচিত মন্ত্রগুলি নিয়মিত জপ করা শুরু করতে পারেন। আসলে এমনটা করলে শুক্র গ্রহের খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না। ফলে নিমেষেই শরীর এবং মন চাঙ্গা হয়ে ওঠে। সেই সঙ্গে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে।

৫. মনের মতো জীবন সঙ্গী মেলে:
এমনটা বিশ্বাস করা হয় যে শুক্র গ্রহকে যদি প্রসন্ন করা যায়, তাহলে মনের মতে জীবন সঙ্গী মেলার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি বৈবাহিত জীবনে কোনও ধরনের অশান্তি বা কলহ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও হ্রাস পায়। তাই তো বলি বন্ধু, হাজারো চেষ্টার পরেও যারা মনের মানুষটির সন্ধান পাচ্ছেন না, তারা নিয়ম করে এই মন্ত্রগুলি পাঠ করতে ভুলবেন না যেন!

৬. ব্যবসায় চরম সফলতা লাভের সম্ভাবনা বাড়ে:
এমনটা বিশ্বাস করা হয় যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সদা খেয়াল রাখা উচিত শুক্র গ্রহ যাতে কোনওভাবে দুর্বল হয়ে না পরে। কারণ জন্ম কুষ্টিতে এই বিশেষ গ্রহটির অবস্থান বিগড়ে গেলে ব্যবসায় মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা যায় বেড়ে। অন্যদিকে যদি শুক্র গ্রহ শক্তিশালী হয়ে ওঠে, তাহলে চরম সফলতা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাহলে বন্ধু, এবার নিশ্চয় বুঝতে পেরেছেন, ছোট-বড় সব ব্যবসায়িরই শুক্র মন্ত্র জপ করার প্রয়োজন কতটা!



Click it and Unblock the Notifications