Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2023: সিংহে প্রবেশ করল শুক্র, অক্টোবরে ধন-ধান্যে ঘর ভরে থাকবে ৩ রাশির!
Shukra Gochar 2023: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হলে সমস্ত রাশির জাতকদের উপরই তার সরাসরি প্রভাব পড়ে। এই সপ্তাহের প্রথম দিনেই, অর্থাত্ ২ অক্টোবর সোমবার সিংহ রাশিতে গোচর করেছে শুক্র। এর পর ৩ নভেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে।
শুক্র সুখ, বৈভব, সৌন্দর্য, প্রেম, বিলাসিতা ও সম্পদের কারক গ্রহ। তুলা এবং বৃষ রাশির অধিপতি গ্রহ এটি। সিংহ রাশিতে শুক্রের গমনে তিন রাশির জাতকদের ভাগ্যে চমক ধরবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কোন রাশির জাতকরা লাভান্বিত হবেন।

বৃষ রাশিতে শুক্র গোচরের প্রভাব
শুক্রের রাশি পরিবর্তনে আগামী এক মাস বৃষ রাশির জাতকদের খুবই ভাল কাটবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। আপনি প্রতিটি কাজেই দারুণ সাফল্য পাবেন। জমিজমা সংক্রান্ত বিষয়ের সমাধান হবে। বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন।
মিথুন রাশিতে শুক্র গোচরের প্রভাব
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর খুবই ফলদায়ক হবে। আগামী এক মাস খুব ভাল কাটবে। জীবনে সুখ, সমৃদ্ধি ফিরবে। আয় বাড়বে। আর্থিক লাভের চমৎকার সুযোগ পাবেন। আপনার নেওয়া সমস্ত সিদ্ধান্ত এবং কাজগুলির প্রশংসা হবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে।
কন্যা রাশিতে শুক্র গোচরের প্রভাব
শুক্রের সিংহ রাশিতে প্রবেশের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই জাতকরা। চাকুরিজীবীদের হাতে নতুন চাকরির ভাল অফার আসতে পারে। যে কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে। বিদেশী বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সব শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাঁরা এই সময় ভাল ফল পাবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications