Shukra Gochar 2023: বছরের শেষে অনুরাধা নক্ষত্রে আসবে শুক্র, বিলাসিতায় কাটবে ৩ রাশির জীবন!

Shukra Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, ভালোবাসা, সৌন্দর্য, সুখ, সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে শুক্র ভালো অবস্থানে থাকলে জাতকের জীবনে সুখের অভাব হয় না। তবে দুর্বল শুক্রের কারণে জাতককে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়।

চলতি বছরের শেষের দিকে, আগামী ২৮ ডিসেম্বর নক্ষত্র বদল করতে চলেছে শুক্র। এ দিন অনুরাধা নক্ষত্রে গোচর করবে এই গ্রহ। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র এই নক্ষত্রেই অবস্থান করবে। শুক্রের এই গোচরকাল দারুণ কাটবে ৩ রাশির জাতকদের। প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। দেখে নিন কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

Shukra Gochar 2023

বৃষ রাশিতে শুক্র গোচরের প্রভাব

শুক্র অনুরাধা নক্ষত্রে গোচর করে বৃষ রাশির সপ্তম ঘরে অবস্থান করবে। কোষ্ঠীর এই ঘর বিয়ে, জীবনসঙ্গী এবং পার্টনারশিপ ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের এই গোচরকালে ভাগ্যের সঙ্গ পাবেন বৃষ রাশির জাতকরা। ব্যবসায় লাভ হতে পারে। দাম্পত্য জীবনে চলমান সমস্যার অবসান হবে। এই রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। লভ লাইফ ভাল কাটবে।

কর্কট রাশিতে শুক্র গোচরের প্রভাব

শুক্রের এই গোচরকালে লভ লাইফে প্রেম-ভালবাসা আরও বাড়বে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। এই রাশির সিঙ্গল জাতকদের বিয়ের কথা পাকা হতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা প্রবল। বিনিয়োগ করার জন্য এই সময়টা উপযুক্ত। নতুন বাড়ি, গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য পাবেন। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন।

সিংহ রাশিতে শুক্র গোচরের প্রভাব

সিংহ রাশির জাতকদের জীবনে বড় বদল আসবে। সব সমস্যার সমাধান হবে এই সময়। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। নতুন গাড়ি কিনতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion