Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Gajalakshmi Rajyoga 2023: শুক্র গোচরে গঠিত গজলক্ষ্মী রাজযোগ, দারুণ লাভবান হবে ৫ রাশি!
Gajalakshmi Rajyoga 2023: বর্তমানে শুক্র কর্কট রাশিতে বিচরণ করছে। ৭ অগস্ট বক্রী অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ। সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই বক্রী অবস্থায় থাকবে শুক্র। জ্যোতিষ গণনা অনুযায়ী, কর্কট রাশিতে শুক্রের এই বক্রী গতির কারণে তৈরি হয়েছে অতি শুভ গজলক্ষ্মী রাজযোগ।
গজলক্ষ্মী রাজযোগের প্রভাব সমস্ত রাশির জাতকের উপরই দেখা যাবে। তবে ৫ রাশির জাতকরা এই যোগের প্রভাবে সবচেয়ে বেশি লাভবান হবেন। এই সময় আকস্মিক ধন লাভ, ভাগ্যোদয়ের সম্ভাবনা রয়েছে। জেনে নিন কোন কোন রাশি এই তালিকায়।

কর্কট রাশিতে শুক্র গোচরের প্রভাব
শুক্র কর্কট রাশিতেই বক্রী অবস্থায় গোচর করতে চলেছে। গজলক্ষ্মী রাজযোগ এই জাতকদের জন্য খুব শুভ ও ফলদায়ক হবে। এই সময়ে আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে খরচ হতেই থাকবে। কিন্তু আর্থিক অবস্থার অবনতি হবে না। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটবে। এই সময়ে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মায়ের পরামর্শ এই সময়ে আপনার জন্য লাভদায়ক হবে।
মিথুন রাশিতে শুক্র গোচরের প্রভাব
গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব দেখা যাবে মিথুন রাশির ওপর। এই সময় আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার কথাবার্তায় সকলে মুগ্ধ হবেন। মিডিয়া, মার্কেটিং, শিক্ষা এবং কমিউনিকেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল ফলাফল পাবেন।
কন্যা রাশিতে শুক্র গোচরের প্রভাব
কন্যা রাশির জাতকরা গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে সাফল্য লাভ। এই সময়ে অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হবে। আপনার পরিকল্পনা সফল হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এই সময় ফেরত আসতে পারে। আয়ের নতুন উৎসও পাবেন। যারা শেয়ারবাজারে বিনিয়োগ করতে চান, তারা এই সময়ে বিনিয়োগ করা ভাল হবে।
তুলা রাশিতে শুক্র গোচরের প্রভাব
গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার পরিকল্পনা সফল হবে। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে মধুর হবে। চাকুরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে।
মকর রাশিতে শুক্র গোচরের প্রভাব
মকর রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ খুবই লাভদায়ক হতে চলেছে। এই সময়ে কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকবে। এই সময়ে অর্থ ব্যয়ের সঙ্গে সঙ্গে লাভও হবে। পার্টনারশিপে কাজ করা ব্যক্তিদের ভাল লাভ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications