Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2023: শুক্র গোচরে তৈরি হচ্ছে ধন যোগ, অপ্রত্যাশিত অর্থ লাভ হবে ৩ রাশির!
প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে। মে মাসের শেষে অর্থাৎ ৩০ মে, সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, শুক্রের এই গোচরের ফলে ধন যোগ সৃষ্টি হবে। এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক লাভবান হবেন। তারা এই সময় প্রচুর ধনসম্পদ লাভ করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদও থাকবে এদের ওপর।
আসুন জেনে নেওয়া যাক, শুক্রের রাশি পরিবর্তনের ফলে সৃষ্ট ধন যোগ কোন কোন রাশির জাতকদের জীবনে সুসংবাদ নিয়ে আসতে চলেছে।

মিথুন রাশি
এই রাশির যে জাতকদের কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি ভালো, তারা এই যোগের প্রভাবে প্রচুর ধন-সম্পত্তি অর্জন করতে পারবেন। পারিবারিক ব্যবসায় ভাল লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরও এ সময়ে ভাল লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি আপনার বুদ্ধির জোরে অর্থ উপার্জনে সফল হবেন। লভ লাইফ ভাল কাটবে।
কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের আকস্মিক ধন লাভ হবে। আয়ের উৎস বাড়বে। এই সময়ে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এই সময়ে অপ্রত্যাশিত উৎস থেকেও অর্থ লাভ হতে পারে। চাকরি ও ব্যবসায় ভাল লাভ হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।
কন্যা রাশি
আর্থিক দিক দিয়ে এই সময়টি অত্যন্ত লাভজনক। ব্যবসায়ীদের মুনাফা বহুগুণ বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের এই সময়ে ইনক্রিমেন্ট, বোনাস এবং পদোন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে পদ, সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তারা ভাল ফল পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে। যার ফলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications