Shukra Asta 2022 : সিংহ রাশিতে অস্ত যাচ্ছে শুক্র, জানুন কেমন প্রভাব পড়বে আপনার রাশিতে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৫ সেপ্টেম্বর রাত ২টো বেজে ২৯ মিনিটে সিংহ রাশিতে অস্ত যাবে শুক্র গ্রহ। শুক্র গ্রহের অস্ত যাওয়া কোনও কোনও রাশির জন্য যেমন শুভ ফল নিয়ে আসবে, তেমনই কোনও কোনও রাশির জন্য খারাপ ফল আনতে চলেছে।

Venus Combust in Leo on 15 September 2022 Effects On 12 Zodiac Signs

জ্যোতিষ মতে, যে জাতকদের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী, তাঁরা জীবনে সমস্ত ধরনের সুখ-সমৃদ্ধি লাভ করে। বিলাসবহুল জীবন যাপন করেন। কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি উচ্চ থাকলে ব্যক্তিকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয় না। কিন্তু দুর্বল শুক্রের কারণে সুখের অভাব, আর্থিক অনটন দেখা যায়। তাহলে জেনে নিন, শুক্র গ্রহ অস্তমিত হওয়ায় কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

এই গোচরকালে আর্থিক এবং পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। সুখ ও ঐশ্বর্য বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন, তবে শেষ পর্যন্ত সফল হবেন। আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন। এই সময় হজম এবং চোখের সমস্য়ায় ভুগতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

কর্মক্ষেত্রে সময়টি খুব ভাল কাটবে না। ব্যবসায় মাঝারি লাভ হতে পারে। এই সময়ে আপনাকে ঋণ নিতে হতে পারে। মায়ের অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। পরিবারের সঙ্গে আপনি কোনও ছোটো যাত্রায় যেতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশি

খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিকভাবে লাভ এবং ক্ষতি উভয়ই হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পেতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময় ব্যয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। লভ লাইফ ভালই কাটবে। বিনিয়োগের জন্য এই সময়টি উপযুক্ত। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের মনের মতো লাভ হবে না। এই সময় চোখের কোনও সমস্যা হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের সময় ভাল কাটবে। লভ লাইফ ভাল কাটবে না। আর্থিক পরিস্থিতি খুব ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

কর্মক্ষেত্রে এই সময়টি ভাল কাটবে না। খরচ বাড়তে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে না। হজমের সমস্যা হতে পারে। আর্থিক দিক দিয়ে সময়টি তেমন ভাল কাটবে না। এই সময় নতুন কোনও জায়গায় বিনিয়োগ না করাই ভাল।

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীরা অনেক জায়গা থেকে ভাল অফার পেতে পারেন, যে কারণে আর্থিক পরিস্থিতি ভাল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় আপনি চোখ ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সিঙ্গল জাতকদের জীবনে কেউ আসতে পারে। ধন-সম্পদ বৃদ্ধি হতে পারে। চাকরি ও ব্যবসা ক্ষেত্রে সময়টি তেমন ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। অত্যধিক মানসিক চাপের কারণে, আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে।

ধনু রাশি

ধনু রাশি

দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। এই সময়ে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। এই সময় চর্মরোগে ভুগতে পারেন।

মকর রাশি

মকর রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায় লাভ-লোকসান উভয়ই হবে। চাকুরিজীবীদের সময়টি খুব ভাল কাটবে না। স্বাস্থ্য ভাল থাকবে না।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায় ভাল লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন। সিঙ্গল জাতক জাতিকাদের জীবনে প্রেম আসতে পারে। জীবনে সবকিছুই নতুন মনে হবে। তবে প্রেম এবং ক্যারিয়ারের মধ্যে যথাযথ সামঞ্জস্য বজায় রেখে চলুন।

মীন রাশি

মীন রাশি

লভ লাইফ ভালই কাটবে। ব্যবসায় মাঝারি লাভ হতে পারে। সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খান।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, September 14, 2022, 18:01 [IST]
X
Desktop Bottom Promotion