Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shravan Shivratri 2023: শ্রাবণ শিবরাত্রিতে মহাদেবের কৃপায় ভাগ্য খুলবে ৫ রাশির!
Shravan Shivratri 2023: প্রতি মাসেই শিবরাত্রি পালিত হয়। যাকে বলা হয় মাসিক শিবরাত্রি। তবে শাস্ত্রে মহাশিবরাত্রি ও শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব সবচেয়ে বেশি। পঞ্জিকা অনুসারে, চলতি বছর শ্রাবণে পড়েছে অধিক মাস বা মল মাস। যে কারণে দু'মাস জুড়ে চলছে শ্রাবণ।
আগামী ১৪ অগস্ট পালিত হবে শ্রাবণ মাসের শিবরাত্রি। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, এই শিবরাত্রিতে ৫ রাশির উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে। জেনে নিন শ্রাবণ শিবরাত্রিতে কোন কোন রাশির জাতকরা শিবের কৃপা লাভ করবেন।

বৃষ রাশি
শ্রাবণ শিবরাত্রি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। ভোলেনাথের আশীর্বাদে এই সময় প্রচুর ধনসম্পদ লাভ হতে পারে। ব্যবসায় দারুণ লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। তবে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন।
কর্কট রাশি
এই সময় আর্থিক পরিস্থিতি খুব ভাল থাকবে। ধর্মকর্মে আপনার আগ্রহ বাড়বে। পরিবারে এই সময় সুখ-শান্তি বজায় থাকবে। ক্যারিয়ারে উন্নতি হবে কর্কট রাশির জাতকদের। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের উপর সব সময় মহাদেবের আশীর্বাদ থাকে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। অফিসে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। এই সময় অবিবাহিত জাতকদের বিয়ের কথা পাকা হতে পারে। বিবাহিতদের জীবনের সকল সমস্যা কেটে যাবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা শ্রাবণ শিবরাত্রিতে ভাল ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে মান-সম্মান বৃদ্ধি হবে। পদোন্নতি ও আয় বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এই সময়। ব্য়বসায় ভাল লাভ হবে। পরিবারের সঙ্গে খুব হাসি-মজায় সময় কাটবে।
মীন রাশি
শ্রাবণ শিবরাত্রিতে মীন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। এই সময় যে কাজে হাত দেবেন, মহাদেবের আশীর্বাদে তাতেই সাফল্য পাবেন এই জাতকরা। সব বাধা-বিপত্তি দূর হবে। এই সময় জীবনে প্রচুর উন্নতি করবেন মীন রাশির জাতকরা। সমাজে মান-সম্মান বাড়বে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications