Shravan 2023: শ্রাবণ মাসে শিব পুজোয় করুন কর্পূরের এই টোটকা, ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে!

সারা বছর শিব পুজো করা হলেও, শ্রাবণ মাসে নিষ্ঠাভরে ও সঠিক বিধি মেনে মহাদেবের পুজো করার প্রচলন রয়েছে। এই সময় ভক্তিভরে শিব পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। তবে শিবের আরাধনার পাশাপাশি কিছু জ্যোতিষ টোটকা করলেও সকল মনোস্কামনা পূরণ হয়।

শাস্ত্র মতে, শিবের পূজায় কর্পূরের ব্যবহার অত্যন্ত ফলদায়ক। এতে জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং সকল সমস্যা দূর হয়। জেনে নিন, শ্রাবণ মাসে কী ভাবে কর্পূরের ব্যবহার করবেন।

Shravan Camphor Remedies

আরতির সময় কর্পূর ব্যবহার করুন
শ্রাবণ সোমবার, প্রদোষ ব্রত ও শ্রাবণ শিবরাত্রি পুজোর সময় ভোলেনাথের আরতি করা হয়। সেই আরতির সময় কর্পূর ব্যবহার করুন।

প্রধান দরজায় কর্পূর রাখুন
বিশ্বাস করা হয়, শ্রাবণ সোমবারে বাড়ির প্রধান দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরে সুখ, সমৃদ্ধি ফিরে আসে। আর্থিক অবস্থা মজবুত হয়।

কর্পূর ও চালের উপায়
হিন্দু ধর্মে কর্পূর এবং চাল অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের পূজায় কর্পূর ও অক্ষত ব্যবহার করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। এক মুঠো অক্ষত নিয়ে তাতে কর্পূরের ছোটো টুকরো মিশিয়ে নিন। বাড়ির প্রধান দরজার বাম দিকে এই অক্ষত ও এক টুকরো কর্পূর রাখুন। তারপর অক্ষতের কিছুটা অংশ আপনার পার্সে বা আলমারিতে রেখে দিন। এতে আর্থিক লাভ হবে।

শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন
মহাদেবকে কর্পূর নিবেদন করলে তিনি প্রসন্ন হন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন বা কর্পূর জলে মিশিয়ে মহাদেবের জলাভিষেক করুন। তারপর এই কর্পূর মিশ্রিত জল ঘরের চারিদিকে ছিটিয়ে দিন। এতে বাড়ির আর্থিক অবস্থা ভালো থাকবে।

পার্সে কর্পূর রাখুন
মহাদেবের পুজোর সময় এক টুকরো কর্পূর নিবেদন করুন। তারপর এই কর্পূর আপনার পার্সে রাখুন। এতে আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion