Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shravan Month : শ্রাবণ মাসে মহাদেবের পুজো করুন রাশি মেনে, বাড়বে সুখ-সমৃদ্ধি!
চলতি বছর মহাদেবের প্রিয় শ্রাবণ মাস শুরু হবে ১৮ জুলাই থেকে এবং ১৭ অগস্ট পর্যন্ত চলবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। সমস্ত মাসের মধ্যে শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র মাস বলে মনে করা হয়। শিব ভক্তরা সারা বছর ধরে এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

বিশ্বাস করা হয়, এই মাসে নিষ্ঠাভরে মহাদেবের পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ মেলে। তাই যদি আপনিও এই মাসে ভোলেনাথের আশীর্বাদ পেতে চান, তবে আপনার রাশি অনুসারে তাঁর পূজা করুন।

মেষ রাশি
শ্রাবণ মাসে মেষ রাশির জাতকরা শিব পুজোর সময় লাল চন্দন ও লাল ফুল অর্পণ করলে শুভ ফল লাভ হতে পারে। পুজোর সময় নাগশ্বরায় নমঃ মন্ত্র জপ করা শুভ।

বৃষ রাশি
এই রাশির জাতকরা শ্রাবণ মাসে চামেলির ফুল দিয়ে শিবের আরাধনা করুন। এর পাশাপাশি প্রত্যাশিত ফল লাভের জন্য শিব রুদ্রাষ্টক পাঠ করা উচিত।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা শিবকে ধুতুরা এবং ভাঙ অর্পণ করতে পারেন। এর সাথে ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করলে শুভ ফল লাভ হতে পারে।

কর্কট রাশি
এই রাশির জাতকরা ভাঙ মেশানো দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এর সাথে রুদ্রাষ্টক পাঠ অবশ্যই করুন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা মহাদেবের কৃপা পেতে তাঁর পুজোয় লাল রঙের ফুল অর্পণ করুন। এর পাশাপাশি শিব চালিসার পাঠ করা শুভ।

কন্যা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে বেলপাতা, ধুতুরা, ভাঙ ইত্যাদি অর্পণ করা উচিত। শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে কন্যা জাতকদের সমস্ত মনোস্কামনা পূর্ণ হবে।

তুলা রাশি
তুলা রাশির শিব ভক্তদের মিশ্রী যুক্ত দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত। এছাড়া, শিব সহস্ত্রনাম জপ করলেও শুভ ফল লাভ হবে।

বৃশ্চিক রাশি
শ্রাবণ মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের গোলাপ ফুল ও বেলপাতার শিকড় দিয়ে শিবের পুজো করা উচিত। পুরো মাস রুদ্রাষ্টক পাঠ করলে শুভ ফল লাভ হবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকরা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ ফুল দিয়ে শিবের পুজো করুন। প্রসাদ হিসেবে পায়েসের ভোগ নিবেদন করুন।

মকর রাশি
শ্রাবণ মাসে ধুতুরা, ভাঙ, অষ্টগন্ধ দিয়ে শিব পুজো করুন। পুজোর সময় পার্বতীনাথায় নমঃ মন্ত্র জপ করা শুভ।

কুম্ভ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত। শিবাষ্টক পাঠ করলে ভাল ফলাফল লাভ হতে পারে।

মীন রাশি
শ্রাবণ মাসে মীন রাশির জাতকরা পঞ্চামৃত, দুধ, দই এবং হলুদ ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। চন্দনের মালায় ১০৮ বার পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায় জপ করুন।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷ এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications