Shravan Dream Meaning: শ্রাবণ মাসে এই স্বপ্ন দেয় শুভ সঙ্কেত, মহাদেবের আশীর্বাদে দূর হবে সকল বিপদ!

Shravan Dream Meaning in Bengali: শ্রাবণ মাস মহাদেবের মাস। কথিত আছে, ভগবান শিবের আরাধনায় শ্রাবণ মাস অতিবাহিত করলে শুভ ফল প্রাপ্ত হয়। বিশেষ করে, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যদি মহাদেবের ব্রত পালন করা যায়, তা হলে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায়। তবে প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব না হলে, প্রথম এবং শেষ সোমবার উপবাস করলেও হবে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসে শিব ও পাবর্তী মর্ত্যে বিরাজ করেন এবং পৃথিবীবাসীর সকল দুঃখ-কষ্ট দূর করেন। এই মাসে শিবের সঙ্গে সম্পর্কিত কোনও জিনিস নিয়ে স্বপ্ন দেখাও খুবই শুভ। এ ধরনের স্বপ্ন দেখলে বুঝবেন আপনার ওপর মহাদেবের আশীর্বাদ রয়েছে। জেনে নিন, শিবের সঙ্গে সম্পর্কযুক্ত কোন স্বপ্ন কী ইঙ্গিত বহন করে।

Shravan Dream Meaning

শিবলিঙ্গ
শিবলিঙ্গের স্বপ্ন দেখা শিবভক্তির বিশেষ ফল মানা হয়। কথিত আছে, স্বপ্নে শিবলিঙ্গ দেখা ভোলেনাথকে দেখার সমান। এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হল আপনি শীঘ্রই কোনও সুখবর পেতে চলেছেন। কোনও মেয়ে স্বপ্নে শিবলিঙ্গ দেখার অর্থ হল শীঘ্রই তাঁর বিবাহের যোগ রয়েছে।

সাপ
শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্বপ্নে নাগ দেবতার আবির্ভাব ধনসম্পদ বৃদ্ধির লক্ষণ।

ত্রিশূল
ত্রিশূলের তিনটি দাগ কাম, ক্রোধ এবং লোভের কারক হিসেবে মনে করা হয়। কথিত আছে, মহাবিশ্বে সম্প্রীতি বজায় রাখতে ভগবান শিব তাঁর হাতে ত্রিশূল ধারণ করেন। শ্রাবণ মাসে স্বপ্নে ত্রিশূল দেখার অর্থ হল, মহাদেবের কৃপায় শীঘ্র আপনার সমস্ত দুঃখ-কষ্ট দূর হতে চলেছে।

ডমরু
শ্রাবণ মাসে স্বপ্নে ডমরু দেখাও খুব শুভ। এটি আপনার জীবনে স্থিতিশীলতা আসার লক্ষণ। এর অর্থ হল, আপনার বাড়িতে বিবাহের মতো শুভ কাজ হতে পারে।

নন্দী বলদ
নন্দী মহারাজ ছাড়া শিব পরিবারের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে, শ্রাবণ মাসে স্বপ্নে নন্দী ষাঁড় দেখার অর্থ দেবাদিদেব মহাদেব আপনার উপর খুব খুশি হয়েছেন এবং আপনার কাজ সফল হতে চলেছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, July 14, 2023, 10:46 [IST]
X
Desktop Bottom Promotion