Shravan 2023 Rashifal: শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ থাকবে ৫ রাশির উপর, সর্বক্ষেত্রে আসবে সাফল্য!

Shravan 2023 Lucky Zodiac Signs: শাস্ত্র মতে, শ্রাবণ হল সবচেয়ে পবিত্র মাস। ​এটি শিবের প্রিয় মাস বলে মানা হয়। এই মাসে শিব ভক্তরা মহাদেবের বিশেষ পূজার্চনা করেন। প্রচলিত বিশ্বাস, মহাদেব ভক্তের প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। ভক্তি সহকারে ভগবানকে ডাকলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে।

জ্যোতিষ গণনা অনুসারে, এই শ্রাবণে ৫ রাশির জাতকদের উপর মহাদেবের আশীর্বাদ থাকবে। জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করবেন এই জাতকরা। জেনে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

Shravan 2023 Rashifal

মেষ রাশি
মেষ রাশির জাতকদের উপর এই শ্রাবণে মহাদেবের আশীর্বাদ থাকবে। পরিবারে সুখ ও শান্তি থাকবে। এই সময় জীবনে উন্নতি করার প্রচুর সুযোগ আসবে। শ্রাবণ মাসে নিয়মিত শিবলিঙ্গে জল ঢালুন। এতে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন ভোলেনাথ।

​মকর রাশি​
মকর রাশির অধিপতি শনিদেব। তিনি শিবের পরম ভক্ত। শিব ও শনির মিলিত আশীর্বাদে শ্রাবণে ভাগ্য খুলবে মকর রাশির জাতকদের। এই সময় আপনি আপনার পরিশ্রমের সঠিক ফল পাবেন। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে।

বৃশ্চিক রাশি
শ্রাবণ মাসে মহাদেবের কৃপায় সর্বক্ষেত্রে সাফল্য আসবে। ভাগ্যের সঙ্গ পাবেন। মন থেকে সব ভয়-ভীতি দূর হবে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। এই পবিত্র মাসে শিবলিঙ্গে নিয়মিত জল নিবেদন করুন। এতে আপনার জীবনের সব দুঃখ-কষ্ট দূর হবে।

​কুম্ভ রাশি​
এই মাসে আয় ভালো হবে। শিবের কৃপায় শনি সাড়ে সাতি থেকে মুক্তি মিলবে। শ্রাবণ মাসে প্রতিদিন মহাদেবের মাথায় জল ঢালুন। এর পাশাপাশি নিজের উপার্জনের একটা অংশ গরীবদের দান করুন।

ধনু রাশি
ক্যারিয়ারে উন্নতি হবে। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ফোকাস করুন। এই মাসে ভালো লাভ হবে। সর্বক্ষেত্রে সাফল্য আসবে। মহাদেবের কৃপায় এই মাসে সব বাধা-বিপত্তি থেকে মুক্তি পাবেন। সমস্ত সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে পারবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, July 15, 2023, 11:01 [IST]
X
Desktop Bottom Promotion