Shani Jayanti 2023: শনি জয়ন্তীতে তিন শুভ যোগ, শনিদেবের কৃপায় সাফল্য পাবেন ৪ রাশির জাতকরা!

১৯ মে জৈষ্ঠ্য অমাবস্যা তিথিতে পালিত হবে শনি জয়ন্তী। শনিদেবকে প্রসন্ন করার শ্রেষ্ঠ দিন। এই তিথিতে নিয়ম মেনে শনিদেবের পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায় এবং সর্বক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হয়। এ বছর শনি জয়ন্তীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।

জ্যোতিষ গণনা অনুসারে, এবার শনি জয়ন্তীতে শোভন যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে শোভন যোগ অত্যন্ত শুভ মনে করা হয়। এ ছাড়াও, শনিদেব এই সময় স্বরাশি কুম্ভে অবস্থান করে শশ রাজযোগ গঠন করবেন। মেষ রাশিতে বৃহস্পতি ও চন্দ্রের মিলনে গজকেশরী রাজযোগ গঠিত হবে। এই শুভ যোগ নির্মিত হওয়ায় শনি জয়ন্তী বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ।

Shani Jayanti 2023

মেষ রাশি
শনিদেবের কৃপায় এই সময়ে ব্যবসায় ভাল লাভ হবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। গবেষণার কাজে নিয়োজিত ব্যক্তিরা এই সময়ে ভাল ফল পেতে পারেন। ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় নতুন কিছু করার সুযোগ পেতে পারেন। এই সময়ে সিনিয়রদের সহযোগিতা পাবেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে। ভাগ্যের সহযোগিতায় প্রতিটি কাজে সাফল্য পাবেন।

সিংহ রাশি
শনি জয়ন্তীতে গঠিত যোগ সিংহ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হবে। গজকেশরী যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে।

কুম্ভ রাশি
শনি জয়ন্তীতে কুম্ভ রাশিতে শশ রাজ যোগ থাকছে। এর পাশাপাশি মেষ রাশিতে গজকেশরী যোগের কারণে ভাল ফল পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে আটকে থাকা সব কাজ সম্পন্ন হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, May 18, 2023, 10:31 [IST]
X
Desktop Bottom Promotion