Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shattila Ekadashi 2024: ষটতিলা একাদশীতে তিল দানেই হবে মোক্ষ লাভ! জেনে নিন তিথি ও শুভক্ষণ
Shattila Ekadashi 2024 Date and Time: প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় ষটতিলা একাদশী। এই তিথিতে সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পূজার্চনা করলে জীবন থেকে সকল দুঃখ-দুর্দশা দূর হয়, পাশাপাশি রোগমুক্তি ঘটে।
চলতি বছর ৬ ফেব্রুয়ারি ষটতিলা একাদশী পালিত হবে। এই একাদশীতে তিল ব্যবহার করা অত্যন্ত শুভ। আসুন জেনে নেওয়া যাক, ষটতিলা একাদশীর তিথি, শুভ সময়, পূজা বিধি ও তাৎপর্য।

ষটতিলা একাদশীর তিথি ও শুভক্ষণ
পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২৪ মিনিটে। একাদশী তিথি শেষ ৬ ফেব্রুয়ারি বিকেল ৪টে ০৭ মিনিটে। উদয় তিথি অনুযায়ী ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ষটতিলা একাদশী পালিত হবে।
ষটতিলা একাদশীর পূজা বিধি
একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ঘর পরিষ্কার করুন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রত পালনের সংকল্প নিন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করুন। প্রদীপ, ধূপ, অক্ষত, তুলসী, ফল, ফুল, মিষ্টি দিয়ে সঠিক বিধি মেনে পূজার্চনা করুন। বিউলির ডাল ও তিলের খিচুড়ি বানিয়ে শ্রীবিষ্ণুর কাছে ভোগ নিবেদন করতে হবে। বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা রাখা অপরিহার্য। ধর্মীয় বিশ্বাস, বিনা তুলসীতে শ্রী বিষ্ণু কখনই ভোগ গ্রহণ করেন না।
একদশীর রাতে তিল দিয়ে যজ্ঞ করুন। যজ্ঞের সময় ১০৮ বার 'ওঁ নমো ভগবতে বাসুদেবায় স্বহা' মন্ত্রটি জপ করতে হবে। তারপর ভজন-কীর্তন করুন।
একাদশীর ব্রত ভঙ্গ সর্বদা তারপরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে হয়। দ্বাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করুন। তারপর ব্রাহ্মণ ভোজন করান এবং তাকে দক্ষিণা দিয়ে বিদায় জানান। এর পরে আপনার ব্রত ভাঙুন।
ষটতিলা একাদশীর তাৎপর্য
ষটতিলা একাদশীর ব্রত পালনে সংসারে সুখ-শান্তি ফিরে আসে। সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে তিলের ব্যবহার অত্যন্ত জরুরি। তিল দান করলে মোক্ষ লাভ হয়। দুঃখ-কষ্ট থেকে মুক্তি মেলে।
ষটতিলা একাদশীর দিন ছয় রকমভাবে তিল ব্যবহারের রীতি রয়েছে - তিল দান, তিল খাওয়া, জলে তিল দিয়ে স্নান, তিল দিয়ে তর্পণ, তিল দিয়ে যজ্ঞ করা, তিল বেটে এর উবটান লাগানো। এই সব নিয়ম মেনে চললে শ্রীবিষ্ণু প্রসন্ন হন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications