Shattila Ekadashi 2023: বৈভব লাভের জন্য ষটতিলা একাদশীতে অবশ্যই করুন এই কাজ, জেনে নিন তিথি ও শুভক্ষণ

হিন্দু ধর্মে বছরের ২৪টি একাদশী তিথিরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ষটতিলা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পূজার্চনা করলে জীবন থেকে সকল দুঃখ-দুর্দশা দূর হয়, পাশাপাশি রোগমুক্তি ঘটে।

Shattila Ekadashi 2023 Date, Time, Importance And Worship Rules

চলতি বছর ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী পালিত হবে। এই একাদশীতে তিলের ব্যবহারকে অত্যন্ত শুভ মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালে ষটতিলা একাদশীর তিথি, শুভক্ষণ ও এই একাদশীর তাৎপর্য সম্পর্কে।

ষটতিলা একাদশী তিথি ও শুভক্ষণ

ষটতিলা একাদশী তিথি ও শুভক্ষণ

একাদশী তিথি শুরু: ১৭ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে

একাদশী তিথি শেষ: ১৮ জানুয়ারি, বুধবার বিকেল ৪টে ০৩ মিনিটে

উদয়া তিথি অনুযায়ী ১৮ জানুয়ারি, বুধবার ষটতিলা একাদশী পালিত হবে।

ষটতিলা একাদশীর তাৎপর্য

ষটতিলা একাদশীর তাৎপর্য

ষটতিলা একাদশীতে সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। যাঁরা এই একাদশীতে উপোস থেকে ব্রত পালন করেন, তাঁদের জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে, মৃত্যুর পর মোক্ষ লাভ হয়।

তিল দানের তাৎপর্য

তিল দানের তাৎপর্য

ষটতিলা একাদশীতে তিল দান করা খুবই শুভ। এই দিন ভগবান বিষ্ণুকে তিলের ভোগ দেওয়া শুভ। এই তিথিতে তিল দান করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়। সমস্ত ধরনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এ দিন ৬ রকম ভাবে তিল ব্যবহার করা হয়ে থাকে - তিল দান, তিল খাওয়া, জলে তিল দিয়ে স্নান, তিল দিয়ে তর্পণ, তিল দিয়ে যজ্ঞ করা, তিল বেটে এর উবটান লাগানো। এই দিনে এমন করলে সমস্ত পাপ নাশ হয় এবং শ্রী বিষ্ণু প্রসন্ন হন।

শাস্ত্র মতে, এই দিনে তিলের তৈরি খাবার বা তিল ভর্তি পাত্র দান করলে পুণ্য লাভ হয়। কন্যাদান, হাজার বছরের তপস্যা ও স্বর্ণদানে যত পুণ্য পাওয়া যায়, ষটতিলা একাদশী পালনে তার চেয়েও বেশি ফল পাওয়া যায়। এই উপবাস পালনে ঘরে সুখ, শান্তি আসে, নেতিবাচক শক্তির অবসান হয়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

Story first published: Tuesday, January 17, 2023, 19:21 [IST]
X
Desktop Bottom Promotion