Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শনির দোষ কাটাবে, আসবে ইতিবাচক শক্তি, আপনার জীবন বদলে দিতে পারে এই রুদ্রাক্ষ, জানুন
শ্রাবণ মাস মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সনাতন ধর্মে এই শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব আছে। এই মাসে ভগবান শিবের মাথায় জল ঢালতে দূর দুরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। তবে জ্যোতিষ শাস্ত্র মতে, মহাদেবের মাসে রুদ্রাক্ষেরও বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস, রুদ্রাক্ষ ভগবান শিবের অশ্রু থেকে উদ্ভূত হয়েছিল। তাই এই মাসে রুদ্রাক্ষ পরলে ইতিবাচক শক্তি, মানসিক শান্তি এবং স্বাস্থ্য উপকার হয়।
কিন্তু বাজারে একমুখী, দ্বিমুখী, তিনমুখী বহুরকমের রুদ্রাক্ষ পাওয়া যায়। কোনটি আপনি ধারণ করবেন, কোনটাই আপনি ইতিবাচক ফল পাবেন জানেন? জ্য়োতিষবিদরা বলছেন, বাজারে রুদ্রাক্ষের অনেক প্রকার রয়েছে। যার প্রত্যেকটির আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। যেমন- পঞ্চমুখী রুদ্রাক্ষ ধ্যান এবং মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। আবার সপ্তমুখী রুদ্রাক্ষ শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি দেয়। তবে আপনি যদি শনি এবং শনি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে এই রুদ্রাক্ষ ধারণ করতে হবে।

১২ মুখী রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ সম্পর্কে জানেন এমন মানুষ এই রুদ্রাক্ষের বিষয়ে শুনে থাকবেন। জ্যোতিষবিদরা বলছে, এই ১২ মুখী রুদ্রাক্ষ পরলে শনি সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই রুদ্রাক্ষ আপনার আত্মবিশ্বাস ও শক্তি বাড়াতে সাহায্য করে। এটি পরিধানকারী ব্যক্তি খ্যাতি, গৌরব এবং সম্মান পান। ১২ মুখী রুদ্রাক্ষ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। এটি সঠিকভাবে পরিধান করলে একজন ব্যক্তি জীবনে সাফল্য, সমৃদ্ধি এবং উন্নতি লাভ করেন। কিন্তু শনির দোষ কীভাবে কাটাবে দেখুন-
জ্যোতিষবিদরা বলছেন, ১২ মুখী রুদ্রাক্ষ শনি গ্রহের প্রভাব কমাতে এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য অত্যন্ত কার্যকর। এই রুদ্রাক্ষ ভগবান সূর্যের প্রতিনিধিত্ব করে এবং এটি পরলে আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। ১২ মুখী রুদ্রাক্ষ শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের উন্নতিই করে না বরং মানসিক দৃষ্টিকোণ থেকেও ব্যক্তিকে শক্তিশালী করে। এটি নিয়মিত পরিধান করলে ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শনি সংক্রান্ত ত্রুটিগুলি হ্রাস পায়, যা জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের দিকে নিয়ে যায়।



Click it and Unblock the Notifications