Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শনি দু'টি রাজযোগ তৈরি করবে, সারা বছর সাফল্যের চূড়ায় থাকবে ৪ রাশি!
জ্যোতিষ গণনা অনুসারে, নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে বিচরণ করে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে আড়াই বছর সময় নেয় শনি। শনির গোচরের বিভিন্ন পর্যায়ে এক বা একাধিক শুভ-অশুভ যোগের নির্মাণ হয়ে থাকে।
বর্তমানে কুম্ভ রাশিতে বক্র গতিতে অবস্থান করছে শনি। এ সময়ে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ নির্মিত হয়েছে। ৪ নভেম্বর শনি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে শশ রাজযোগ তৈরি করবে। অর্থাৎ শনির দু'টি শুভ যোগের প্রভাব থাকবে। চার রাশির উপর শনির এই দুই শুভ যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকদের জন্য এই দুই রাজযোগ খুব শুভ ফলদায়ী হবে। এই সময় জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ধন লাভ হবে। চাকরি ও ব্যবসায় আর্থিক উন্নতি হবে। যাঁরা নতুন চাকরি লাভের আশায় ছিলেন, তাঁরা এই সময় ভাল সুযোগ পাবেন।
সিংহ রাশি (Leo)
শশ মহাপুরুষ ও কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের উপর। এ সময়ে গাড়ি-বাড়ি কেনার যোগ রয়েছে। যে জাতকদের আইনি মামলা চলছে, তাঁরা জয়ী হতে পারেন। চাকরিতে পদোন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
তুলা রাশি (Libra)
শনির শুভ প্রভাবে এই জাতকদের আর্থিক উন্নতি হবে। আকস্মিক ধন লাভ সম্ভব এই সময়। চাকরিতে বদলি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে।
কুম্ভ রাশি (Aquarius)
কেন্দ্রীয় ত্রিকোণ ও শশ রাজযোগ কুম্ভ রাশির জাতকদের জন্য কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। এ সময়ে শনির আশীর্বাদ থাকবে এই জাতকদের উপর। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। আটকে থাকা টাকাও ফেরত আসতে পারে। যাত্রার যোগ রয়েছে। এই যাত্রার ফলে আর্থিক লাভ সম্ভব।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications