Shani Vakri 2023: শনির কৃপায় নভেম্বর পর্যন্ত দারুণ লাভ হবে ৩ রাশির, সম্ভব পদোন্নতি ও বেতন বৃদ্ধি!

শনিদেব বর্তমানে স্বরাশি কুম্ভে বক্রী অবস্থায় গোচর করছেন। আগামী ৩ নভেম্বর পর্যন্ত উল্টো পথেই শনির গোচর হবে। এর পরে মার্গী হয়ে যাবে কর্মফলদাতা।

শনির এই বক্র গতির প্রভাব ১২ রাশির উপরই দেখা যাবে। তবে এই সময় কিছু রাশির জাতকরা লাভান্বিত হবেন। তাঁরা নতুন চাকরির সুযোগ পাবেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগও রয়েছে। জেনে নিন কুম্ভে বক্রী শনি কাদের শুভ ফলাফল প্রদান করবেন।

Shani Vakri 2023

বৃষ রাশি
শনির বক্র গতি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। কাজে একের পর এক সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকদের কাছে অনেক ধরনের ভালো অফার আসবে। যার ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রতিটি বিষয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। সমাজে সম্মান বাড়বে।

তুলা রাশি
এই সময় তুলা রাশির জাতকরা ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীদের কাছে ভালো চাকরির অনেক অফার আসবে। ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় শনিদেবের কৃপা পাবেন। এই সময়ে আপনি নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। অর্থ লাভ হতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।

মকর রাশি
শনির বক্র গতিতে মকর রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। অল্প পরিশ্রমেই যে কোনও কাজে ভালো সাফল্য পাবেন। চাকুরিজীবীরা ভালো অফার পাবেন এবং বেতনও বৃদ্ধি হবে। এই সময় শনিদেব।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion