Kendra Trikon Rajyog 2023: জুনেই শনির কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ, প্রচুর ধন-খ্যাতি অর্জন হবে ৩ রাশির!

জ্যোতিষশাস্ত্রে, শনিকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলে মনে করা হয়। এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে সময় লাগে প্রায় আড়াই বছর। চলতি বছরের ১৭ জানুয়ারি কুম্ভে রাশিতে গোচর করেছে শনি। কুম্ভে থেকেই আগামী ১৭ জুন শনি বক্রী দশায়। ৪ নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে শনি। শনির বক্রী হওয়ার প্রভাবে গঠিত হবে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ।

জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগ অত্যন্ত সৌভাগ্যশালী বলে মনে করা হয়। কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগের সবচেয়ে বেশি শুভ প্রভাব পড়বে ৩ রাশির উপর। জেনে নিন, সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

kendra trikon rajyog 2023

বৃষ রাশি
শনি বক্রী হওয়ায় শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। যাঁরা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তাঁরা এই সময়ে ভাল সুযোগ পাবেন। চাকুরিজীবীরা অফিসে মান-সম্মান পাবেন। আয় বাড়তে পারে। ক্যারিয়ারের দিক দিয়ে এই সময়টি ভালো যাবে। জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য থাকবে। বিনিয়োগের জন্য সময়টি অনুকূল।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকরাও শনি ত্রিকোণ রাজযোগের শুভ ফল পাবেন। এই সময়ে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। কেরিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীরা তাদের ড্রিম জব পেতে পারেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন শিক্ষার্থীরা তাঁদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন।

সিংহ রাশি
শনি ত্রিকোণ যোগ সিংহ রাশির জন্য খুবই শুভ হবে। দীর্ঘ দিন ধরে করা প্রচেষ্টার ইতিবাচক ফলাফল পাবেন। চাকুরিজীবীরা এই সময় ভাল ফল পাবেন। আয় বাড়বে এবং আপনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, May 13, 2023, 11:27 [IST]
X
Desktop Bottom Promotion