Shani Uday 2023 Effects: কুম্ভ রাশিতে উদয় হবে শনি! জেনে নিন কেমন প্রভাব পড়বে ১২ রাশির উপর

জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে ধীর গ্রহ বলা হয়। শনি একটা রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। ৬ মার্চ এই রাশিতেই শনির উদয় হবে।

Saturn Rise In Aquarius 2023 effects on zodiac signs

আসুন জেনে নেওয়া যাক, কুম্ভ রাশিতে শনি উদয়ের ফলে ১২ রাশির জাতকদের উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য শনি উদয় ফলদায়ক হতে পারে। এই রাশির জাতকরা ইতিবাচক ফলাফল পাবেন। চাকুরিজীবীদের জন্য সময়টি অনুকূল। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। এই রাশির ব্যবসায়ীদের প্রতিও শনিদেব সদয় হবেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। অর্থের দিক থেকে এই সময়টা ভালো কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের এই সময়টি ভালো কাটবে। ভাগ্যের সহযোগিতা পাবেন। আপনি যে কাজ শুরু করবেন, তাতেই সাফল্য আসবে। চাকুরিজীবীদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে। তীর্থযাত্রায়ও যেতে পারেন। ব্যবসায়িকদের ভালো লাভ হতে পারে। সমাজে আপনার খ্যাতি বাড়বে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। এই সময় পিতৃপুরুষের শান্তির জন্য পূজার আয়োজন করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। এই সময়টা আপনার খুব ভালো কাটবে। মানসিক শান্তি থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

দাম্পত্য জীবনে বিবাদ চলতে পারে। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনও বিষয়ে বিবাদ হতে পারে। এই সময়ে আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। অবিবাহিত জাতকদের বিবাহের যোগ আছে। এই সময়ের মধ্যে শুরু করা কোনও কাজে অনুকূল ফলাফল পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

অফিসে আপনার কাজের প্রশংসা করা হবে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। এই রাশির শিক্ষার্থীদেরও সময়টি ভালো কাটবে।

তুলা রাশি

তুলা রাশি

পরিবারের সঙ্গে দারুণ সময় কাটবে। সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। শিক্ষার্থীদের এই সময়টি দারুণ কাটবে। উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশে যেতে ইচ্ছুক, তাঁরা সুখবর পেতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের এই সময়টা তেমন ভালো কাটবে না। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ হতে পারে। এই সময় সঠিক খোঁজ নিয়ে তবেই অর্থ বিনিয়োগ করুন। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আরও প্রচেষ্টা করতে হবে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকদের এই সময়টা ভালো কাটবে। আত্মবিশ্বাস বাড়বে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। আপনার আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে পারে।

মকর রাশি

মকর রাশি

পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার অনেক কাজ সম্পন্ন হবে। বিনিয়োগের জন্য সময়টি ভালো। তবে সঠিক খোঁজ নিয়ে তবেই টাকা বিনিয়োগ করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অফিসে আপনার মান-সম্মান বাড়বে। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। এই সময় আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি কৌশল প্রস্তুত করতে পারেন।

মীন রাশি

মীন রাশি

আর্থিক পরিস্থিতিতে ওঠা-নামা থাকতে পারে। আপনার খরচ নিয়ন্ত্রণ করুন। এই সময়ে আপনার শত্রু পক্ষ সক্রিয় থাকবে। আপনি আপনার পরিকল্পনাগুলি গোপন রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়িক কাজে বিদেশ যাত্রা করতে হতে পারে, যা লাভজনক হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, March 6, 2023, 19:15 [IST]
X
Desktop Bottom Promotion