Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Uday 2023: মার্চের প্রথম সপ্তাহেই উদিত হবেন শনি দেব, এই ৫ রাশির কেটে যাবে সব সমস্যা!
বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। ৩১ জানুয়ারি কুম্ভে অস্ত গিয়েছিলেন কর্মফলদাতা। আবার ৫ মার্চ এই রাশিতেই শনির উদয় হবে। শনি উদয়ের কারণে ১২ রাশির জাতকদের জীবনেই গভীর প্রভাব পড়বে। তবে শনি শুধু অশুভ ফলই দেন না, বরং শুভ ফলাফলও প্রদান করে থাকে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহে শনি উদয়ের ফলে ৫ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির দারুণ লাভ হতে চলেছে।

মেষ রাশির উপর শনি উদয়ের প্রভাব
মেষ রাশির জাতকদের মনের ইচ্ছা পূরণ হবে। সব সমস্যার অবসান হবে। আর্থিক পরিকল্পনা সফল হবে। চাকুরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শনিদেবের কৃপায় হোলি থেকে মেষ রাশির জাতকদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

কর্কট রাশির উপর শনি উদয়ের প্রভাব
ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যে সমস্যাগুলি চলছিল সে সব দূর হবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। আপনার সম্মান বাড়বে। পরিবারের সাপোর্ট পাবেন। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই সময়টি অনুকূল।

সিংহ রাশির উপর শনি উদয়ের প্রভাব
পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক ব্যবসা শুরু করতে পারেন এবং পরিবারের সাপোর্টও পাবেন। সব সমস্যা দূর হবে। আটকে থাকা কাজগুলো শুরু হবে। পিতার সঙ্গে চলমান বিবাদ মিটে যাবে এবং তাঁর সহযোগিতায় আপনার অনেক সরকারি কাজ সম্পন্ন হবে। যাঁরা বিয়ের পরিকল্পনা করছেন, তাঁরা কিছু ভালো প্রস্তাব পেতে পারেন।

ধনু রাশির উপর শনি উদয়ের প্রভাব
শনিদেবের উদয়ের কারণে ধনু রাশির জাতকদের নানা সমস্যা থেকে মুক্তি মিলবে। বিবাহিত জীবনের সকল সমস্যা দূর হবে। যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে যেতে চান, এই সময়টি তাঁদের জন্য অনুকূল হবে। এই সময় পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। স্বাস্থ্য সমস্যা দূর হবে। হোলি থেকে আর্থিক সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। লভ লাইফ দারুণ কাটবে।

কুম্ভ রাশির উপর শনি উদয়ের প্রভাব
যাঁরা চাকরি ও ব্যবসা করছেন, তাঁরা শনিদেবের কৃপায় দারুণ সুযোগ পাবেন। প্রপার্টি বা গাড়ি কেনার জন্য সময়টি অনুকূল। পারিবারিক ব্যবসায় ভাই-বোনের সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও হতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। শনিদেবের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকারা বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications