Shani Uday 2023: উদয় হচ্ছেন শনিদেব, ৫ মার্চ থেকে শুরু দুর্ভাগ্য এই ৫ রাশির!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলি সময়ে সময়ে উদিত হয় এবং অস্ত যায়। যার প্রভাব ১২ রাশির উপরই পড়ে। কারও উপর ইতিবাচক এবং কারও উপর নেতিবাচক প্রভাব পড়ে। শনিদেব ৫ মার্চ উদিত হবেন কুম্ভ রাশিতে। শনি উদয়ের কারণে ১২ রাশির জাতকদের জীবনেই গভীর প্রভাব পড়বে।

Shani Uday in Aquarius on 05 March 2023

কর্মফলদাতার উত্থান কিছু রাশির জন্য অনুকূল হবে না। বৃষ, কন্যা-সহ ৫ রাশির জাতকদের এই সময় বিরাট ক্ষতি হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, শনির উদয়ের কারণে কোন কোন রাশির জাতকরা সমস্যায় পড়বেন।

বৃষ রাশির উপর শনি উদয়ের প্রভাব

বৃষ রাশির উপর শনি উদয়ের প্রভাব

এই সময়ে চাকুরিজীবীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়টি বিনিয়োগের জন্য অনুকূল নয়। কাউকে খুব বেশি বিশ্বাস না করাই ভালো। পিতার সঙ্গে কোনও বিষয়ে বিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবের কারণে কাজ শেষ করতে সমস্যা হতে পারে।

কন্যা রাশির উপর শনি উদয়ের প্রভাব

কন্যা রাশির উপর শনি উদয়ের প্রভাব

শনির উদয়ের কারণে কন্যা রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়বেন। চাকুরিজীবীরা উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন, তবে সহকর্মীদের কারণে সমস্যা হতে পারে। আপনি যদি কিছু পরিকল্পনা করে থাকেন, তবে তা আপাতত স্থগিত রাখাই ভালো।

বৃশ্চিক রাশির উপর শনি উদয়ের প্রভাব

বৃশ্চিক রাশির উপর শনি উদয়ের প্রভাব

এই সময়ে পিতা-মাতার সহযোগিতা পাবেন। তবে কোনও সরকারি কাজে প্রিয়জনের কারণে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ভাইদের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ হতে পারে।

মকর রাশির উপর শনি উদয়ের প্রভাব

মকর রাশির উপর শনি উদয়ের প্রভাব

এই সময়ে পেশাগত জীবনে টানাপোড়েন চলবে। পারিবারিক পরিবেশও ভালো থাকবে না। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ঘন ঘন তাঁর চেকআপ করাতে থাকুন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে। বাইরের খাবার খাওয়ার কারণে আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

মীন রাশির উপর শনি উদয়ের প্রভাব

মীন রাশির উপর শনি উদয়ের প্রভাব

এই সময়ে লভ লাইফ এবং বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময়ের মধ্যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় খারাপ প্রভাব পড়বে। এই সময় বাড়ির রক্ষণাবেক্ষণে কিছু অর্থ ব্যয় হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion