Shani Uday 2022 : শনিদেবের আশীর্বাদে ২৪ ফেব্রুয়ারি থেকে ভাগ্যোদয় হবে এই ৫ রাশির!

শনিদেবকে কর্ম ও ন্যায়ের দেবতা মনে করা হয়৷ বছরের শুরুতে শনি অস্ত হওয়ার পর, এবার ২৪ ফেব্রুয়ারি উদিত হতে চলেছেন। শনির উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশি কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবে এবং কেরিয়ারে নতুন সুযোগ পাবে।

Shani Uday

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির উদয়ের সর্বাধিক প্রভাব ৫টি রাশির উপর পড়বে। জেনে নিন কোন কোন রাশির উপর শনিদেবের আশীর্বাদ থাকবে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতকদের দশম অর্থাৎ মেষ রাশির কর্ম, কেরিয়ার স্থানে শনি উদিত হবেন। মেষ রাশির অধিপতি হল মঙ্গল ভাগ্য স্থানে অবস্থিত। এই সময়ে কর্মক্ষেত্রে বড়সড় পদ লাভ হতে পারে। নতুন চাকরির অফার আসতে পারে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা লাভবান হবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

শনির উদয়ের সাথে সাথে বৃষ রাশিতে রাজযোগ সৃষ্টি হবে। এই সময়ে কাজে সাফল্য আসবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড়সড় পদ লাভ করতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির সপ্তম অর্থাৎ বিবাহিত জীবন, অংশীদারিত্ব স্থানে শনি উদয় হবে। এই সময়ে পার্টনারশিপ কাজে সাফল্য পাবেন। জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। লোহা, তেল, খনির ব্যবসা যাদের আছে তাদের বিশেষ লাভ হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির চতুর্থ অর্থাৎ তুলা রাশির বাহন, মাতা এবং সুখ স্থানে উদয় হবে শনি। তুলা রাশির অধিপতি শুক্র। আর শুক্র এবং শনির মধ্যে বন্ধুত্ব রয়েছে। এই সময়ে আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।

মকর রাশি

মকর রাশি

রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড়সড় পদ লাভ করতে পারেন। এই সময়ের মধ্যে ব্যবসায়ীরা নতুন ডিল থেকে লাভবান হতে পারেন। শেয়ারবাজারে বিনিয়োগের সুফল পাবেন। এই রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে।

X
Desktop Bottom Promotion