Venus-Saturn Conjunction 2023: মকর রাশিতে শুক্র-শনির মিলন, ভাগ্য খুলে যাবে ৪ রাশির!

বিভিন্ন রাশিতে বিচরণকালে দুই বা একাধিক গ্রহের মধ্যে সংযোগ স্থাপন হওয়া খুবই সাধারণ ঘটনা। একটি রাশিতে গ্রহগুলির দুই বা একাধিক গ্রহের মিলনে ১২ রাশির জাতকদের উপরই প্রভাব পড়ে। বর্তমানে মকর রাশিতে রয়েছেন শনিদেব। ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন কর্মফলদাতা শনি। বর্তমানে শুক্রও মকর রাশিতে বিরাজ করছে। ফলে, মকর রাশিতে শনি ও শুক্রের মিলন ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন।

Shani Shukra Gochar 2023

আসুন জেনে নেওয়া যাক, মকর রাশিতে শনি ও শুক্রের মিলনে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন।

মিথুন রাশি

মিথুন রাশি

মকর রাশিতে শুক্র এবং শনির মিলনে এই রাশির জাতকরা শুভ ফলাফল পাবে। এই সময়ে তাদের অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে। অর্থনৈতিক অগ্রগতির কারণে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। জীবনে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পুরানো বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। আয়ের উৎস বাড়বে। প্রতিটি কাজে সাফল্য আসবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের এই সময়টি খুবই ভালো কাটবে। এই সময়ে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ হবে। মানসিক চাপ কমবে। সব কাজ সময়মতো সম্পন্ন হবে।

মকর রাশি

মকর রাশি

শনি ও শুক্রের এই মিলন মকর রাশিতেই ঘটতে চলেছে। যে কারণে মকর রাশির জাতকদের ওপরই সর্বোচ্চ প্রভাব পড়বে। ক্যারিয়ারে ভালো সময় শুরু হবে। বিপুল ধন-সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, যে কারণে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনি ও শুক্রের মিলনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ লাভ হবে। ক্যারিয়ারে উন্নতি হবে। আর্থিক বিষয়ে সাফল্য আসবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, January 12, 2023, 13:19 [IST]
X
Desktop Bottom Promotion