একইসঙ্গে বক্র গতি শনি-রাহু-কেতুর, আগামী ৬ মাস ঘোর সংকটে ৩ রাশি!

জুনের ১৭ তারিখ শনিদেব বক্রী হয়েছেন। একই সঙ্গে রাহু ও কেতুও বক্রী অবস্থায় রয়েছে। আগামী ছয় মাস এই তিন গ্রহ বক্রী অবস্থায় থাকবে। এর ফলে ৩ রাশির জাতক জাতিকাদের আর্থিক, ক্যারিয়ার ও স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

আসুন জেনে নেওয়া যাক, শনি, রাহু এবং কেতুর একসঙ্গে বক্রী চলনে কোন ৩ রাশির জাতকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন।

Shani, Rahu and Ketu Retrograde 2023

কর্কট রাশি
শনি, রাহু ও কেতুর বক্রী অবস্থার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষতি হতে পারে। এই সময়ে আপনার মানসিক চাপ বাড়বে। ব্যয় বাড়তে পারে। আর্থিক অবস্থার অবনতির কারণে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। এই রাশির চাকুরিজীবী ও ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনি এই সময়ে কঠোর পরিশ্রম করবেন, কিন্তু সেই অনুযায়ী ফলাফল পাবেন না। আপনি চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন। তবে এই জাতীয় সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আর্থিক সংকটে পড়তে পারেন। কোর্ট-কাছারিতে যেতে হতে পারে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নেবেন না।

বৃশ্চিক রাশি
স্বাস্থ্যের প্রতি অবহেলা না করলেই ভাল। এই সময়ের মধ্যে কোনও নতুন প্রোজেক্ট শুরু করবেন না। চাকুরিজীবীরা রাগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সহকর্মী এবং সিনিয়র অফিসারদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion