Shani Margi 2023: নভেম্বরে মার্গী হবে শনি, সুদিন ফিরবে ৩ রাশির!

Shani Margi 2023: জ্যোতিষ গণনা অনুসারে, বর্তমানে বক্রী দশায় রয়েছে শনি। ১৭ জুন থেকে শুরু হয়েছে শনির বক্রী চলন। আগামী ৪ নভেম্বর পর্যন্ত শনি বক্র গতিতে বিচরণ করবে। মোট ১৩৯ দিন চলবে শনির বক্রী দশা। এর পর ৪ নভেম্বরই শনি বক্রী দশা ছেড়ে মার্গী হবে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি। তারপর মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

শনি হলেন ন্যায় বিচার ও কর্মফলের দেবতা। যে যেমন কাজ করে, তাকে সেই অনুসারে শুভ বা অশুভ ফল প্রদান করেন তিনি। শনি মার্গী হওয়ায় ৩ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। এই সময় কর্মজীবনে উন্নতি হবে। জেনে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

Shani Margi

বৃষ রাশি

এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হতে পারে। চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে। ভাল লাভ হবে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

সিংহ রাশি

শনির মার্গী অবস্থা সিংহ রাশির জাতকদের জন্য শুভ হবে। ধন-সম্পদ বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিক উন্নতি হবে। আদালতের মামলায় লাভ হবে।

কুম্ভ রাশি

শনি মার্গী হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্য বা পার্টনারশিপে ভাল লাভ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, August 26, 2023, 22:58 [IST]
X
Desktop Bottom Promotion