Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শনির গতিবিধি পরিবর্তনের ফলে আপনার ভাগ্য কেমন হবে? জানুন এটি সমস্ত রাশির উপর কেমন প্রভাব ফেলবে
শনি মকর রাশিতে বক্রী অবস্থায় গোচর করছে। তবে ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ শনি বক্রী থেকে মার্গী হতে চলেছে। এই কারণে অনেক রাশির জাতকদের জীবন থেকে সমস্যা দূর হবে। শনির এই পরিবর্তন কিছু রাশির জীবনে শুভ হবে এবং কিছু রাশির জন্য অশুভ হবে। তাহলে জেনে নিন শনির বক্রী থেকে মার্গী হওয়ার ফলে ১২টি রাশিচক্রের উপর কেমন প্রভাব পড়বে।


মেষ রাশি
শনির গতিবিধি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের যেকোনও কাজ দ্রুত হবে। এই সময় আপনার ভাগ্য ভাল হবে। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরাও উপকার পাবেন।

বৃষ রাশি
এই রাশির জাতকদের ভ্রমণ করতে হতে পারে। আপনার আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পুরোনো আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে সময় অনুকূল থাকবে। রিলেশনশিপের ক্ষেত্রে, আপনি আপনার সঙ্গীর সাথে ভাল সময় কাটাবেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি মঙ্গলজনক হবে। দাম্পত্য জীবনের সমস্যাগুলি দূর হবে। আপনার উপর শনি দেবের আশীর্বাদ থাকবে এবং এই সময়টি আপনার জন্য বেশ ভাল হবে।

কর্কট রাশি
আপনি যদি শত্রুদের কারণে সমস্যায় পড়ে থাকেন, তবে এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনাকে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে এবং এর থেকে আপনি উপকার পাবেন। সমাজে আপনার মান-সম্মানও বাড়বে।

সিংহ রাশি
রিলেশনশিপের দিক থেকে, এই সময়টি আপনার পক্ষে খুব ভাল হতে পারে। সন্তানের পক্ষ থেকেও আপনি কোনও ভাল সংবাদ পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল হবে। অর্থের দিক থেকেও এই সময়টি ভাল হবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জীবনে সুখ বাড়বে। যদি আপনার মায়ের স্বাস্থ্য ভাল না থাকে, তবে এই সময়ে তা ঠিক হতে পারে। চাকুরীজীবী ছাড়াও ব্যবসায়ের সাথে যুক্ত ব্যক্তিরাও উপকার পাবেন। স্বাস্থ্যের পক্ষে সময়টি অনুকূল হবে, তবে অসতর্কতা এড়িয়ে চলুন।

তুলা রাশি
এই রাশির জাতকরা ইতিবাচক বোধ করবেন। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভাল হবে। সিনিয়রদের প্রশংসা পাবেন। আপনি যদি এখনও অবিবাহিত থাকেন, তবে ভাল কাউকে খুঁজে পাবেন। আর্থিক ক্ষেত্রে, আপনাকে অকারণ ব্যয় এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃশ্চিক রাশি
আপনি আয়ের নতুন দিক পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সম্পর্কিত যদি কোনও মামলা থাকে তবে আপনি এতেও উপকার পেতে পারেন। এই সময় আপনাকে ভ্রমণ করতে হতে পারে।

ধনু রাশি
এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আপনার মান-সম্মান বাড়বে। সিনিয়র অফিসারদের সমর্থন পাবেন এবং পদোন্নতিও হতে পারে।

মকর রাশি
অতীতের যেকোনও বিনিয়োগ থেকে আপনি উপকৃত হতে পারেন। আপনার আর্থিক স্থিতি শক্তিশালী হবে। শত্রুপক্ষের দ্বারা সৃষ্ট সমস্ত বাধা আপনি সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। ভাগ্য আপনার পাশে থাকবে।

কুম্ভ রাশি
আপনি আপনার পরিশ্রমের ভাল ফল পাবেন। দীর্ঘ সময় ধরে আটক থাকা অর্থ প্রাপ্তি হবে। চাকরি খুঁজছেন এমন জাতকরা উপকার পাবেন। বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।

মীন রাশি
এই সময়টি মীন রাশির জাতকদের জন্য স্বস্তিদায়ক হবে। যদি কাজের চাপ বাড়তে থাকে তবে আপনি তা সামলে নেবেন। ঘরের পরিবেশ ভাল হবে। আপনি আপনার মায়ের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল হবে।



Click it and Unblock the Notifications