Shani Margi 2022 : দীপাবলির আগের দিন মার্গী হবে শনি! ভালো সময় আসছে এই ৫ রাশির!

শনিদেব হলেন সূর্যের পুত্র এবং কর্মফলদাতা। ব্যক্তির পাপ পুণ্যের বিচার করে সেই অনুযায়ী ফল প্রদান করে থাকেন শনি। এই গ্রহকে জ্যোতিষে পাপী গ্রহ বা ছায়া গ্রহ আখ্যা দেওয়া হয়। ৯টি গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরগতিতে রাশি পরিবর্তন করেন। নিজের গোচরকালে শনি বিভিন্ন সময় বক্রী হন, আবার মার্গী হয়ে গোচর করেন।

Shani Margi In Capricorn On 23 October 2022

বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় আছেন। ৫ জুন মকর রাশিতে বক্রি হয়েছিলেন শনিদেব। এর পর, ২৩ অক্টোবর শনি এই রাশিতেই মার্গী অবস্থায় আসবে। শনি মার্গী হওয়ায় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। তাহলে জেনে নিন, কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে -

মেষ রাশি

মেষ রাশি

ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। আর্থিক লাভ হতে পারে। মেষ রাশির ব্যবসায়ীদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য আসবে। এই রাশির যে সকল জাতক জাতিকারা সামাজিক কাজ করেন, তাদের এই সময় মান-সম্মান বাড়বে।

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছিল, তার সঠিক সমাধান পাবেন। বিবাহিত জীবনে সমস্যা থাকলে তাও এই সময় দূর হতে পারে। যারা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারাও এই সময়ের মধ্যে সঠিক ফলাফল পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। পারিবারিক জীবনে এই সময়ে গুরুজনদের সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক সমস্যা দূর হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকেও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। এই সময়ের মধ্যে বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক সমস্যা দূর হবে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা সেনাবাহিনী, পুলিশ এই সব ক্ষেত্রে আছেন, তারা এই সময়ে কৃতিত্ব অর্জন করতে পারেন।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। কেউ কেউ তীর্থযাত্রায় যাওয়ার সুযোগও পেতে পারেন। পারিবারিক সমস্যা দূর হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, September 21, 2022, 18:00 [IST]
X
Desktop Bottom Promotion