Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Margi 2023: কুম্ভ রাশিতে সোজা পথে ফিরছে শনি, প্রবল কষ্টে দিন কাটবে ৩ রাশির!
Shani Margi 2023: জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত নবগ্রহ নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তনের পাশাপাশি গতিবিধিও পরিবর্তন করে। যার সরাসরি প্রভাব পড়ে মানব জীবনে। বিশেষ করে শনি গ্রহের কোনও পরিবর্তন ঘটলে তা ১২ রাশির জাতকের উপর গভীর প্রভাব ফেলে।
শনিকে কর্মফলদাতা হিসেবে বিবেচনা করা হয়। শনি ভালো কাজের জন্য যেমন ব্যক্তিকে সুফল দেন, তেমনই অপরাধ, পাপকর্মের জন্য দণ্ডিতও করে থাকেন। ৪ নভেম্বর কুম্ভ রাশিতে মার্গী হবে শনি। এর ফলে একাধিক রাশির জাতক যেমন সুফল পেতে চলেছেন, তেমনই বেশ কিছু রাশির জীবনে সমস্যাও দেখা দেবে। জেনে নিন, শনির মার্গী চলনে কোন কোন রাশির জাতকরা সমস্যায় পড়বেন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের আর্থিক ক্ষতি হতে পারে। এই সময় কোনও দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায় লাভ হবে না। এই সময় তাঁদের ক্ষতি হতে পারে। আপনাকে ঋণ নিতে হতে পারে। চাকরিজীবীরাও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃশ্চিক রাশি
শনির মার্গী চলন বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হবে না। মানসিক চাপ বাড়বে এই সময়। পরিবারে কোনও সমস্যা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না। কোনও ছোটো বিষয় নিয়ে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। চাকরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। কোর্ট-কাছারির মামলায় জড়িয়ে পড়তে পারেন।
মীন রাশি
শনির মার্গী গতিবিধির কারণে মীন রাশির জাতকরা সমস্যায় পড়তে পারেন। যাত্রার সময় আপনার কিছু মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে, তাই খুব সতর্ক থাকুন। ক্যারিয়ারে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের জন্য এটি সঠিক সময় নয়। এই সময় আপনার রিলেশনশিপে ভুল বোঝাবুঝি এবং ঝামেলা হতে পারে। সঙ্গীর সঙ্গে আপনার তর্ক হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে না।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications