Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শনি জয়ন্তী কবে? বড়ঠাকুরকে প্রসন্ন করতে করুন এই কাজগুলি, খুশি হবেন শনিদেব
শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তিনি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। শনিকে সুখ, সম্পদ, গৌরব এবং মোক্ষ দানকারী গ্রহ হিসাবেও বিবেচনা করা হয়। তাই শনির প্রভাব যে সবার উপরই অসম্ভব নেতিবাচক হবে এমনটা নয়। যাঁরা শনিবারে শনিদেবের পুজো করেন, তাঁদের কিছু জিনিস মনে রাখতে হবে।
যেমন - শনি সৎ লোকদের খ্যাতি, সম্পদ, পদ এবং সম্মান দেন। শনিদের কষ্ট দেন লোভী এবং পাপী মানুষদের। এবছর শনি জয়ন্তী পালিত হতে চলেছে আগামী ৬ জুন, বৃহস্পতিবার। শনি জয়ন্তীর দিনটি শনি দেবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভক্তরা শনিদেবকে প্রসন্ন করতে নানা রকম ব্যবস্থা করে থাকেন।

জ্যোতিষ মতে, জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে শনি জয়ন্তী পালিত হয়। এই দিনে শনিদেবের জন্ম হয়েছিল। এমন পরিস্থিতিতে জ্যৈষ্ঠ অমাবস্যার ধর্মীয় গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনে তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ পুজো করা হয়। শনি জয়ন্তীতে, ভক্তরা শনিদেবের কাছে প্রার্থনা করে যাতে ভাল কাজ করা যায় এবং জীবনে সাফল্য পাওয়া যায়। শনি জয়ন্তীতে আপনি কী কী করলে তাঁর আশির্বাদ পাবেন জেন নিন-
- শনি জয়ন্তীর দিন ব্রাহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করে শনিদেবকে পুজো করতে হবে শনি মন্দিরে গিয়ে। সরিষার তেলে তিল মিশিয়ে শনিদেবকে অভিষেক করুন। এছাড়াও শনিদেবকে তিলের তেল দিয়েও অভিষেক করা যেতে পারে।
- যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনি দোষ থাকে তবে এই দিনে আপনার শনি মন্দিরে গিয়ে পিপল গাছে জল নিবেদন করা উচিত। এছাড়াও শনি চালিসা পাঠের পর শনিদেবের মন্ত্রগুলি জপ করতে পারেন।
- শনি জয়ন্তীর দিন সরিষার তেল দিয়ে তৈরি করা রুটি বা রুটিতে সরিষার তেল লাগিয়ে কালো কুকুরকে খাওয়ান। কাককে খাবার খাওয়ানোও শুভ বলে মনে করা হয়। এতে শনিদেব প্রসন্ন হবেন।
- শনি জয়ন্তীর দিন হনুমানজিকে একটি জুঁই তেলের প্রদীপ দান করতে হবে। এছাড়াও তাদের একটি সিঁদুরের পোশাক অফার করুন। বিশ্বাস অনুসারে, শনিদেব হনুমানজির ভক্তদের কখনও কষ্ট দেন না। অতএব, এটি করলে শনিদেবের নিষ্ঠুর দৃষ্টি আপনার উপর পড়বে না।
আর্থিক ক্ষতির সম্ভাবনা সিংহের, স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে বৃষকে, আজকের দিন কেমন যাবে? জানুন
- শনি জয়ন্তীর দিন আপনি হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করুন। এটি করলে আপনি শনি দোষ থেকে মুক্তি পাবেন। এছাড়াও, শনিদেব শীঘ্রই খুশি হবেন এবং তাঁর আশীর্বাদ দেবেন।
- শনি জয়ন্তীর দিন গরীবদের কালো তিল, জামাকাপড়, উরদের ডাল, জুতো-চপ্পল এবং কালো কম্বল দান করতে হবে। মনে করা হয়, গরীবদের সেবা করলে শনিদেবের আশীর্বাদ মিলবে।
- আপনার শনি জয়ন্তীর দিন উপবাস করা উচিত। এই দিনে কালো কাপড় পরিধান করে শনিদেবের পুজো করলে উপকার পাবেন। যদি তা সম্ভব না হয় তাহলে সারাদিনে একবার মাত্র খেয়ে উপবাস রাখতে পারেন।



Click it and Unblock the Notifications