Shani Jayanti 2023: শনি জয়ন্তীতে করুন এই উপায়, কাটবে সব বিপদ, শনির প্রকোপ থেকে মিলবে মুক্তি!

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা শনিদেবের জন্মদিন পালিত হয়। চলতি বছর শনি জয়ন্তী ১৯ মে। এ দিন ভক্তিভরে সঠিক আচার-অনুষ্ঠানের সঙ্গে শনিদেবের পূজা করা হয়। জ্যোতিষীদের মতে, এ বছর শনি জয়ন্তীতে একাধিক শুভ যোগ নির্মিত হচ্ছে। যার ফলে এই তিথির মাহাত্ম্য আরও বৃদ্ধি পাবে।

ভগবান শনি মানুষকে তার কর্ম অনুসারে শুভ বা অশুভ ফল দেন। কোনও ব্যক্তি খারাপ কাজ করলে শনিদেবের রোষে তার জীবনে দুঃখ-দুর্দশা লেগেই থাকে। আর ভাল কাজ করলে জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে। শনিদেবের কৃপা সবসময় সঙ্গে থাকে। অর্থাৎ, শনির শুভ প্রভাবে কেউ রাজাও হতে পারেন, আবার কেউ পথের ভিখিরিও হতে পারেন।

shani jayanti remedies

শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য শনি জয়ন্তীর দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে, শনি জয়ন্তীর দিনে বিশেষ কিছু উপায় করলে শনি মহাদশা, সাড়েসাতি ও আড়াইয়ের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। তাই, যে সব জাতকদের ওপর শনির বক্র দৃষ্টি রয়েছে, তাঁরা শনির আশীর্বাদ পেতে কিছু উপায় করতে পারেন।

শনি দেবের পূজা করুন
শনি দোষ থেকে মুক্তি পেতে শনি জয়ন্তীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এর পর সঠিক বিধি মেনে শনিদেবের পূজার্চনা করুন। সর্ষে তেল নিবেদন করুন। এতে প্রসন্ন হবেন শনিদেব।

শনি চালিসা পাঠ করুন
শনি জয়ন্তীর দিন অবশ্যই শনি চালিসা পাঠ করতে হবে। শনিদেবের আরতিও করুন। এই উপায় মেনে চললে জাতকের উপর শনির কুদৃষ্টি পড়ে না। সর্বদা শনিদেবের আশীর্বাদ বজায় থাকে এবং জীবনে শুভ ফলাফল লাভ হয়।

মহাদেব এবং হনুমানের পূজা করুন
শনি জয়ন্তীর দিন ভোলেনাথ ও হনুমানের পূজাও করা উচিত। কথিত আছে, শনিদেব কখনই শিব এবং হনুমানের ভক্তদের প্রতি ক্রুদ্ধ হন না এবং কুদৃষ্টি দেন না। এই জাতকদের ওপর সর্বদা শনিদেবের আশীর্বাদ থাকে।

ছায়া পাত্র দান
শনির অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য, একটি কাঁসা বা লোহার বাটিতে সর্ষে তেল ভরে তাতে একটি কয়েন ফেলে তাতে নিজের ছায়া দেখুন। সেই তেল দান করে দিতে পারেন বা শনি মন্দিরে রেখে আসতে পারেন। এতে শুভ ফলাফল পাবেন।

অশ্বত্থ গাছের পূজা
শনি জয়ন্তীতে সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে অশ্বত্থ গাছের নীচে তেলের প্রদীপ জ্বালান। এতে রোগভোগ, শোক ও ভয় থেকে মুক্তি মেলে। শনি জয়ন্তী থেকে শুরু করে সাতটি শনিবার একটি করে প্রদীপ জ্বালান। এতে শনিদেব তুষ্ট হন এবং ভক্তের দুঃখ-কষ্ট দূর করেন।

শনি মন্ত্র জপ
শনি মন্ত্র জপ শনি সাড়েসাতির প্রকোপ এবং অন্যান্য অশুভ প্রভাব থেকে মুক্তি দেয়। শনি জয়ন্তীর দিন 'ওঁ প্রাম্ প্রীম্ প্রৌম্ সঃ শনিশ্চরায় নমঃ' এবং 'ওঁ শম্ শানিশ্চরায় নমঃ' - এই দু'টি মন্ত্র জপ করুন। গরীব-দুঃখীদের আপনার সাধ্যমতো সাহায্য করুন। এতে শনিদেব তুষ্ট হন এবং তাঁর আশীর্বাদে জীবনের সকল ঝামেলা দূর হয়।

নীল বা কালো পোটলা
জীবনের সব বাধা-বিপত্তি ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে শনি জয়ন্তীর দিন একটি কালো বা নীল কাপড়ে এক কেজি সপ্তধান্য, আধা কেজি কালো তিল, আধা কেজি ছোলা, কিছু লোহার পেরেক এবং এক শিশি সর্ষে তেল নিয়ে ভাল ভাবে বেঁধে দিন। শনিদেবের কাছে প্রার্থনা করে এই পোটলা শনি মন্দিরে দান করুন।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, May 18, 2023, 16:40 [IST]
X
Desktop Bottom Promotion