Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Jayanti 2023: শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী করুন এই কাজ, শনির কৃপায় মিলবে সাফল্য!
এই শুক্রবার, ১৯ মে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। এই দিনেই শনি জয়ন্তী পালিত হয়। শাস্ত্র মতে, জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই জন্মগ্রহণ করেন গ্রহরাজ সূর্য ও ছায়াদেবীর পুত্র শনিদেব। এই দিনে ভক্তিভরে শনিদেবের পূজা করলে ব্যক্তির দুঃখ, কষ্ট, সংকট দূর হয়। শনিদেবের কৃপা সর্বদা থাকে। এর পাশাপাশি শনি দোষের প্রভাবও ক্রমশ কমে আসে।
শনির সাড়েসাতি ও আড়াইয়ের প্রভাব থেকে মুক্তি পাওয়ার সেরা তিথি শনি জয়ন্তী। এবার শনি জয়ন্তীতে গজকেশরী যোগ, শশ যোগ এবং শোভন মহাযোগ গঠিত হবে। জ্যোতিষীদের মতে, শনি জয়ন্তীর দিন নিজের রাশি অনুযায়ী কিছু কাজ করলে সকল বিপদ কেটে যায়। চাকরি, ব্যবসা, সংসার ও অর্থ সংক্রান্ত সমস্যার অবসান ঘটে। জেনে নিন, শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কী কী উপায় করা উচিত।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল। শনি জয়ন্তীর দিন তেল ও কালো তিল দান করা উচিত। সুন্দরকাণ্ড এবং হনুমান চালিসা দান করুন। এ ছাড়াও, এ দিন গরিব-দুঃখীদের সাহায্য করুন। এতে শনি সাড়েসাড়ি ও আড়াই-এর প্রকোপ থেকে মুক্তি মিলবে।
বৃষ রাশি
শুক্র হল বৃষ রাশির অধিপতি। শনি জয়ন্তীর দিন বৃষ রাশির জাতকরা শনিদেবের নাম জপ করুন এবং শনি চালিসা পাঠ করুন। গরীব ও অসহায় মানুষদের কম্বল দান করুন। এতে শনিদেবের কৃপা সর্বদা থাকবে এবং পরিবারের সদস্যদের উন্নতি হবে।
মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি বুধ। এ দিন শনি মন্দিরে মাষকলাই দান করুন এবং গরীব-দুঃখীদের কালো কাপড় দান করা উচিত। গুরুজন এবং পিতা-মাতাদের সম্মান করুন এবং তাদের উপহার দিন। এই উপায়ে শনিদেবের আশীর্বাদ পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি চন্দ্র। শনি জয়ন্তীর দিন কর্কট রাশির জাতকরা শনি মন্দিরে সকাল-সন্ধ্যা দশরথের শনি স্তোত্র পাঠ করুন। এ ছাড়াও, গরীব-দুঃখীদের মাষকলাই, তিল এবং তেল দান করুন। এতে করে শনির অশুভ প্রভাব কমবে এবং ধন-সম্পদের অভাব হবে না।
সিংহ রাশি
সিংহের অধিপতি সূর্য। এ দিন শনিদেবের সঙ্গে হনুমানের পূজা করুন। সম্ভব হলে নীলা, লোহা, কালো তিল, জল ভর্তি পাত্র, কালো ছাতা দান করুন। যদি এই দিনে কোনও নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তবে হনুমানের পূজা করে তারপর শুরু করুন।
কন্যা রাশি
বুধ হল কন্যা রাশির অধিপতি। শনি জয়ন্তীর দিন কন্যা রাশির জাতকরা ব্রত রাখুন এবং সকাল-সন্ধ্যা শনি মন্দিরে শনি মন্ত্র উচ্চারণ করুন। গরীব-দুঃখীদের জুতো, চপ্পল দান করুন। এতে শনিদেবের আশীর্বাদে সকল দুঃখ-কষ্ট দূর হবে।
তুলা রাশি
শুক্র তুলা রাশির অধিপতি। শনি জয়ন্তীর দিন শনি মন্দিরে তেল ও তিল নিবেদন করা উচিত। এর পাশাপাশি আপনার সামর্থ্য অনুযায়ী গরীব-দুঃখীদের কালো কাপড় ও কালো তিল দান করুন। এই উপায়ে শনিদেবের আশীর্বাদ মিলবে এবং ব্যবসায় উন্নতি হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। শনি জয়ন্তীর দিন বৃশ্চিক রাশির জাতকরা শনিদেবের সঙ্গে বজরংবলীর পূজা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এর সঙ্গে গরু ও কুকুরকে রুটি খাওয়ান। লোহার তৈরি পাত্র দান করুন। এই প্রতিকারে শনিদেব ও হনুমানজির আশীর্বাদ আপনার উপর থাকবে।
ধনু রাশি
ধনু রাশির অধিপতি বৃহস্পতি। শনি জয়ন্তীর দিন ধনু রাশির জাতকরা শনি মন্দিরে তেল নিবেদন করুন। অশ্বত্থ গাছের নীচে সর্ষে তেলের প্রদীপ জ্বালান। এর পাশাপাশি হলুদ বস্ত্র ও হলুদ দান করা খুবই শুভ। এতে সংসারে সুখ-শান্তি বাড়বে এবং অর্থনৈতিক সমস্যা দূর হবে।
মকর রাশি
মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব। শনি জয়ন্তীর দিন শনি মন্দিরে শনিদেবের পূজার্চনা করুন ও তেল নিবেদন করুন। শনি মন্ত্র জপ এবং শনি চালিসা পাঠ করুন। এর সঙ্গে গরীব-দুঃখীদের ভোজন করান। গরু দান করুন। এতে শনি সাড়েসাতি, আড়াই ও মহাদশার অশুভ প্রভাব কমে যায় এবং সর্বদা শনিদেবের কৃপা থাকে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। কুম্ভ রাশির জাতকরা শনি জয়ন্তীর দিন শনিদেবের সঙ্গে বজরংবলীর পূজা করুন। তেল, লোহার পাত্র ও সোনা দান করুন। এতে শনির অশুভ প্রভাব কমে যায় এবং সমস্ত দুঃখ-কষ্ট থেকে মুক্তি মেলে।
মীন রাশি
মীন রাশির অধিপতি বৃহস্পতি। শনি জয়ন্তীর দিন মীন রাশির জাতকদের সুন্দরকাণ্ড, বজরং বান এবং শনি চালিসা পাঠ করা উচিত। এ ছাড়াও, হলুদ বস্ত্র ও হলুদ দান করুন। এতে করে শনির অশুভ প্রভাব কমে এবং প্রতিটি কাজ সময়মতো সম্পন্ন হয়।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications