Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shani Jayanti 2023: শনি জয়ন্তী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ ও মাহাত্ম্য
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় শনি জয়ন্তী। শাস্ত্র মতে, এই দিনেই সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। আবার, যমদেব বা ধর্মরাজ ও যমুনার ছোটো ভাই হলেন শনি। এ বছর শনি জয়ন্তীতে অনেক শুভ যোগ নির্মিত হচ্ছে, যার ফলে এই তিথির মাহাত্ম্য আরও বৃদ্ধি পাবে।
শনি জয়ন্তীর দিনে নিষ্ঠাভরে শনিদেবের পূজার্চনা করা সাড়েসাতি ও আড়াইয়ের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে। শনির আশীর্বাদে সমস্ত কাজে সাফল্য লাভ হবে। জেনে নিন, শনি জয়ন্তীর তিথি ও শুভক্ষণ, শুভ যোগ ও তাৎপর্য সম্পর্কে -

শনি জয়ন্তীর তিথি ও শুভক্ষণ
উদয় তিথি অনুসারে ২০২৩ সালে শনি জয়ন্তী পালিত হবে ১৯ মে, শুক্রবার। অমাবস্যা তিথি শুরু ১৮ মে, রাত ৯টা ৪২ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে ১৯ মে, রাত ৯টা ২২-এ।
শনি জয়ন্তীতে শুভ যোগ
চলতি বছর জ্যৈষ্ঠ অমাবস্যা অর্থাৎ শনি জয়ন্তীতে তৈরি হবে শোভন যোগ। সাবিত্রী ব্রতও এই তিথিতেই পালন করা হবে। এ দিন স্বরাশি কুম্ভে অবস্থান করবে শনি। চন্দ্র-বৃহস্পতির মেষ রাশিতে সংযোগের কারণে গজকেশরী যোগ গঠিত হবে। এই শুভ যোগের প্রভাবে এ বছরের শনি জয়ন্তী আরও বিশেষ হয়ে উঠেছে।
শনি জয়ন্তীর তাৎপর্য
শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ফলদাতা হিসেবে বিবেচনা করা হয়। যিনি ভালো কাজ করেন শনিদেবের আশিসে তাঁর ভাল হয়। আর, যিনি মন্দ কাজ করেন তার উপর পড়ে শনির বক্রদৃষ্টি। শনির রোষানলে পড়ে তাদের শাস্তি হয়।
নবগ্রহের অন্যতম গ্রহ শনি। সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এটি। যে জাতকরা শনির মহাদশা, সাড়েসাতি ও আড়াইয়ের প্রকোপে ভুগছেন, তারা শনি জয়ন্তীর দিন সঠিক বিধি মেনে শনিদেবের পূজার্চনা করলে ভাল ফলাফল মিলতে পারে।
শনি দেবের কৃপা পাওয়ার শ্রেষ্ঠ দিন হল শনি জয়ন্তী। এ দিন ভক্তিভরে ব্রত পালন করলে সকল বিপদ কেটে যায়, শত্রু পক্ষের বিরুদ্ধে জয়লাভ হয়, জীবনে যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে মুখোমুখি হওয়ার সাহস যোগায়। শনিদেবের আশীর্বাদে জীবনে কখনই কোনও কিছুর অভাব হয় না এবং চারপাশে সর্বদা ইতিবাচক শক্তির প্রবাহ থাকে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications