Shani Gochar 2023: শত্রুর নক্ষত্রে প্রবেশ করছে শনি, ঘোর অমঙ্গলের ছায়া ৩ রাশির জীবনে!

Shani Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের মধ্যে শনিকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলা হয়। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লাগে। তবে রাশি পরিবর্তন ছাড়াও, কর্মফলদাতা শনি নির্দিষ্ট সময়ে নক্ষত্রও পরিবর্তন করেন। বর্তমানে শনি অবস্থান করছে শতভিষা নক্ষত্রয়। ১৫ অক্টোবর দুর্গা পুজোর প্রতিপদ তিথিতে শতভিষা নক্ষত্র থেকে বেরিয়ে ধনিষ্ঠায় প্রবেশ করবে এই গ্রহ। ২৪ নভেম্বর পর্যন্ত এখানেই থাকবে শনি।

ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল। শনি ও মঙ্গল উভয়েই সমান প্রকৃতির গ্রহ হলেও উভয়ের মধ্যে শত্রুতার সম্পর্ক রয়েছে। যে কারণে ধনিষ্ঠায় শনির প্রবেশ বেশ কিছু রাশির জন্য অশুভ হবে। এ সময়ে এই জাতকদের খুব সতর্ক থাকতে হবে। জেনে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

Shani Gochar in Dhanishta Nakshatra

কর্কট রাশি

ধনিষ্ঠা নক্ষত্রে শনির প্রবেশে কর্কট রাশির জাতক-জাতিকারা নানা সমস্যার সম্মুখীন হবেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। কোনও কাজে সাফল্য আসবে না। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। খরচ বাড়বে। মনে নানারকম চিন্তা থাকবে। চাকুরিজীবীরাও এই সময় ভালো ফলাফল পাবেন না। এই সময় খুব ভেবেচিন্তে তবেই যে কোনও সিদ্ধান্ত নেওয়া ভালো।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের এই সময় একটু সতর্ক থাকতে হবে। শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাবে ক্যারিয়ার, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব দেখা যাবে। চাকুরিজীবীরা নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

মীন রাশি

শনির নক্ষত্র পরিবর্তনের বিরূপ প্রভাব পড়বে মীন রাশির জাতকদের উপর। এই সময় এই রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় তা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। খরচ বাড়তে পারে। চাকুরিজীবীরা তাঁদের চাকরি ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion