Shani Gochar 2023: নবরাত্রির প্রথম দিনই নক্ষত্র পাল্টাবে শনি, ধন লাভ হবে ৩ রাশির!

Shani Gochar 2023: এই সপ্তাহের শেষেই অর্থাৎ ১৪ অক্টোবর ঘটতে চলেছে বছরের শেষ সূর্য গ্রহণ। আর এর ঠিক একদিন পরই, ১৫ অক্টোবর নক্ষত্র পাল্টাবে শনি। রাহুর নক্ষত্র শতভিষা থেকে বেরিয়ে ধনিষ্ঠায় প্রবেশ করবে এই গ্রহ। আবার এ দিনই শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি।

জ্যোতিষ গণনা বলছে, শনির নক্ষত্র পরিবর্তন ১২ রাশির জাতকদের জীবনেই বিশেষ প্রভাব ফেলবে। তবে এই নক্ষত্র পরিবর্তনের ফলে ৩ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। আয় বাড়বে এই সময়। ধন লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে এই রাশির জাতকদের। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

Shani Gochar 2023

মেষ রাশি (Aries)

শনির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। এ সময়ে আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। শেয়ার বাজার, বেটিং ও লটারির মাধ্যমে লাভবান হতে পারেন এই রাশির জাতকরা। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে চলতে থাকা মনোমালিন্য দূর হবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যাঁরা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাঁরা এই সময়ে ভালো সুযোগ পাবেন।

মিথুন রাশি (Gemini)

শনির নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এ সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক। ধর্ম-কর্মের কাজে রুচি বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে। যাত্রার যোগ রয়েছে এই সময়। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। চাকরি পেতে পারেন তাঁরা। এই সময় সম্পত্তিতে লগ্নির ফলে ভালো লাভ হবে।

বৃশ্চিক রাশি (Scorpio)

শনির নক্ষত্র পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্য খুলবে। এ সময়ে সম্পত্তি লাভ করতে পারেন। সন্তানের তরফে সুসংবাদ আসতে পারে। শনির আশীর্বাদে আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করবেন এই জাতক জাতিকারা। মান-সম্মান ও প্রতিষ্ঠা লাভ করবেন। এই সময় স্বাস্থ্য ভালো থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion