শনি অস্ত যাবে কুম্ভ রাশিতে, বিপদের আশঙ্কা রয়েছে এই ৫ রাশির!

Shani Asta 2024: জ্যোতিষ গণনা অনুসারে, ২০২৩ সালের শুরুর দিকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল শনি। আগামী আড়াই বছর এখানেই অবস্থান করবে। এই সময়কালের মধ্যে শনি কখনও অস্ত যাবে, কখনও উদয় হবে, আবার কখনও বক্রী ও মার্গী গতিতে চলবে।

১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাবে কর্মফলদাতা। এর ফলে ৩ রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। ক্যারিয়ারে বাধা আসবে। জেনে নিন, শনি অস্ত যাওয়ার কারণে কোন কোন রাশির জাতকদের জীবনে খারাপ সময় শুরু হবে।

Shani asta

মেষ রাশি (Aries)

শনি অস্ত যাওয়ায় মেষ রাশির জাতকদের সমস্যা বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাজে বাধা দেখা দিতে পারে। যাঁদের আদালতে মামলা চলছে, তাঁরা এই সময় চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিতর্ক হতে পারে। এই সময় পরিবারের সদস্যদের মধ্যেও মতবিরোধ হতে পারে।

বৃষ রাশি (Taurus)

চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই খুব সাবধানে এগোতে হবে। বিবাহিত জীবনে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে।

কন্যা রাশি (Virgo)

শনি অস্ত যাওয়ায় কন্যা রাশির জাতকদের জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকবে। চাকুরিজীবীদের এই সময় একটু সতর্ক থাকতে হবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। এই সময়ে আপনার চারপাশের পরিবেশ ভালো থাকবে না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion