১১ ফেব্রুয়ারি অস্ত যাবে শনি, অর্থ লাভের সম্ভাবনা, ক্যারিয়ারে উন্নতির যোগ ৩ রাশির!

Shani Asta 2024: জ্যোতিষশাস্ত্র অনুসারে, নবগ্রহের মধ্যে শনির গতি সবচেয়ে ধীর এবং এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে প্রায় আড়াই বছর। বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজমান শনি। ২০২৫ সাল পর্যন্ত এখানেই অবস্থান করবে এই গ্রহ। এই সময়কালের মধ্যে শনি কখনও অস্ত যাবে, কখনও উদয় হবে, আবার কখনও বক্রী ও মার্গী গতিতে চলবে।

১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাবে কর্মফলদাতা। শনির এই গতি পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির উপরই পড়বে। তবে শনি শুধু অশুভই নয়, শুভ ফলাফলও প্রদান করে থাকে। শনি অস্ত যাওয়ায় ৩ রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে। এই জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এ সময়।

Shani asta

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের উপর শনিদেবের আশীর্বাদ থাকবে। সুখ-সৌভাগ্য বৃদ্ধি হবে জীবনে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন।

কর্কট রাশি

শনিদেবের কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে। যাঁরা চাকরি নিয়ে সমস্যায় পড়েছেন, তাঁরা এই সময়ে ভালো ফল পাবেন। নতুন চাকরির অফার পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন।

সিংহ রাশি

শনির কৃপায় সিংহ রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। কাজের সূত্রে দীর্ঘ যাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন। চাকরির ভালো অফার আসতে পারে। জমিজমা ক্রয় বিক্রয় থেকে ভালো লাভ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, January 26, 2024, 15:33 [IST]
X
Desktop Bottom Promotion