Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
৩৩ দিনের জন্য অস্ত যাবে শনি, কষ্টে দিন কাটবে এই ৪ রাশির!
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় ও কর্মফলদাতা হিসেবে গণ্য করা হয়। ন্যায়ের গ্রহ শনি এ বছর ২৯ এপ্রিল মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি প্রায় আড়াই বছর কুম্ভ রাশিতেই অবস্থান করবে। কিন্তু রাশি পরিবর্তনের আগে শনিদেব ৩৩ দিন অস্ত যেতে চলেছেন। ২২ জানুয়ারি শনি অস্তমিত হবেন, তারপর ২৪ ফেব্রুয়ারি আবার উদয় হবে কর্মফলদাতা গ্রহ। ৩৩ দিন ধরে শনির এই গতিবিধির ফলে কিছু রাশির জাতকের জীবনে সমস্যা দেখা দিতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলির রাশি পরিবর্তন এবং অস্ত যাওয়া সমস্ত রাশির উপরই ভালো-খারাপ প্রভাব ফেলে। আসুন জেনে নেওয়া যাক, প্রায় ৩৩ দিন শনি অস্ত যাওয়ার ফলে কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে দুঃখ-কষ্ট দেখা দেবে।

মিথুন রাশি
শনির অস্ত হওয়া মিথুন রাশির জাতকদের জন্য একেবারেই ভালো হবে না। এই রাশির উপর শনির আড়াইয়ের প্রকোপ রয়েছে। কাজে ক্রমাগত ব্যর্থতার কারণে আপনার মন অসুখী থাকতে পারে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া-ঝামেলা হতে পারে। চাকরিতে সমস্যা হতে পারে এবং ব্যবসায়ীদেরও এই ৩৩ দিন খুব ভালো কাটবে না।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারাও কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীরা মানসিক চাপে থাকবেন। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিবাদের কারণে চাকরিতে আপনার মন বসবে না। এছাড়াও, আর্থিক ক্ষতির লক্ষণ রয়েছে।

কন্যা রাশি
শনি ৩৩ দিন ধরে অস্ত থাকার কারণে, কন্যা রাশির জাতকদের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। কোনও কাজ করতে আপনার ভালো লাগবে না। স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। বাবার সঙ্গে বিবাদের কারণে আপনার মন ভালো থাকবে না, যার কারণে কোনও কাজে মন বসবে না।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের উপরও শনির অস্ত যাওয়ার খারাপ প্রভাব পড়বে। বিতর্ক বৃদ্ধির কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। আপনি কোনও আইনি ঝামেলায় আটকে যেতে পারেন, যার কারণে আপনি মানসিক চাপে থাকবেন। চাকরিতে ঊর্ধ্বতনদের সঙ্গে মতপার্থক্য হতে পারে।



Click it and Unblock the Notifications